বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। মঙ্গলে ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। বিকেলের দিকে কোথায় কোথায় বাড়বে বর্ষণ? বাইরে বেরোনোর আগে দেখে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরেই ঝড়-জলের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, পুরুলিয়ে ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এছাড়া একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
টানা ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকবে চরমে। আবহাওয়া দপ্তর বলছে, বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে ধীরে ধীরে ফের বদল হবে আবহাওয়ার। ঝড়-বৃষ্টির পালা মিটলে ফের তাপমাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন: জন্মাষ্টমীর ছুটিতে বদলাচ্ছে মেট্রো পরিষেবা, দেখুন ব্লু-গ্রীন সহ বাকি লাইনের শেষ ট্রেনের টাইমটেবিল
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি এই দুই জেলায় অধিক বৃষ্টির আশঙ্কা। বাকি ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে সব জেলাতেই। কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। উপরের দিকের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।













