বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনা লেগেই রয়েছে। একদিকে বৃষ্টি হচ্ছে আরেক দিকে ভ্যাপসা গরম বাড়ছে সমানে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলা বিক্ষিপ্তভাবে ভিজেছে। গতকাল সেভাবে কোথাও বৃষ্টি না হলেও ফের বাড়ছে সেই সম্ভাবনা। শনিবারও বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। দিনভর কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়। গতকালও সামান্য বৃষ্টি হয়েছে কোথাও কোথাও তবে তাতে গরম কমার নাম নেই। উল্টে বেড়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের বাড়বে। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপটি শক্তি হারালেও সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা।হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা সহ একাধিক জেলায়।
বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই। সোমবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেই কারণে হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে ফের।

আরও পড়ুন: সিঙ্গাপুরে ভারতের সঙ্গে ‘মেগা’ কৌশলগত বৈঠক!ছয় ক্ষেত্রে বড় জোট, সই হল একাধিক চুক্তি
আজ ও আগামীকাল উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কম হবে। তবে মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। হলুদ সর্তকতা জারি উত্তরবঙ্গে। আজ বিক্ষিপ্তভাবে ভিজতে পারে জলপাইগুড়ি এবং কালিম্পঙ, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ ওপরের জেলাগুলি।













