বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! টানা ৩ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, আগাম আপডেট দেখে নিন

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নিম্নচাপ, যার জেরে গত কয়েকদিনে টানা ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। ঝড়-বৃষ্টি চলেছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, মাঝে কয়েকদিন দাপট কম থাকলেও এবার ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-জল। নতুন সপ্তাহে সাতদিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ সোমবার ফের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ফলে সতর্কতা জারি হয়েছে এই দুই জেলায়। এছাড়া নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। আগামী দু’দিন কলকাতার একাধিক এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বুধবারও আবহাওয়া মোটের ওপর একই রকম থাকবে। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী দু’দিন। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও।

Weather Update

আরও পড়ুন: অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর একনজরে

উত্তরবঙ্গে আজও চলবে ঝড়-বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পঙ, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ সব জেলাতেই। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে।