ঝুপ করে নামবে বৃষ্টি, আর কতদিন দক্ষিণবঙ্গে চলবে বর্ষণ? জানাল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

South Bengal Weather fear of fresh inclement weather in Kolkata
Follow

বাংলাহান্ট ডেস্ক: অ্যক্টিভ মোডে বর্ষা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। আকাশ অন্ধকার। শুধু আজ নয়, গত কয়েকদিন ধরে প্রায় রোজই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, আজ বিকেলের পর কমতে পারে বর্ষণ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।

এছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্রই এদিন বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতে। কলকাতায় অবশ্য বিকেলের পর কমবে বৃষ্টি। এদিন উপকূলবর্তী জেলাগুলিতে দু’-এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা।

টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে একধাক্কায় কমেছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকবে। স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাঘুরি করবে শহরের তাপমাত্রাও। তবে তাপমাত্রা কমলেও বাতাসে আদ্রতা বেশি পরিমাণে থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও।

south bengal weather(243)

আরও পড়ুন: ক্যান্সেল স্পেশাল বেঞ্চ! সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি কবে?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

বিপরীত চিত্র উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট সামান্য কমেছিল। তবে রবিবার থেকে বৃষ্টি ফের বাড়তে পারে। রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। অধিক বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দার্জিলিং ও কোচবিহারে। যার কারণে জারি সতর্কতা। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র।