ফের বৃষ্টি বাড়বে রাজ্যে! আগামী সাত দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(199)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারী বৃষ্টিতে কিছুটা বিরতি হলেও এখনও অ্যক্টিভ মোডে বর্ষা। ফের সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেভাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও।

অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু কিছু জায়গায়। উপকূলের জেলাগুলি ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।

টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চেনা অস্বস্তি নেই। দক্ষিণবঙ্গে একধাক্কায় কমেছে তাপমাত্রা। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে আদ্রতা বেশি পরিমাণে থাকার কারণে দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও।

আরও পড়ুন: হঠাৎ রাজ্য সরকারি কর্মীদের ৫% DA বৃদ্ধির ঘোষণা, সুবিধা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্তও

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আগামী সপ্তাহ থেকে ফের বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে তুমুল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। ওপরের দিকের জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা।