বাংলাহান্ট ডেস্ক: ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জোগাড়। এদিকে বৃষ্টিও কমার নাম নেই। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে। মাঝে একটু কম থাকলেও শনিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আজ শনিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেভাবে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ সমস্ত জেলাগুলিতে। তবে মঙ্গলবার নাগাদ ফের বাড়তে পারে দুর্যোগ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। তার সঙ্গে ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। এদিকে বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই সবের মিলিত প্রভাবে আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনায়। বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। আগামী সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার ফের রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। ভিজতে পারে বেশ কিছু জেলা।

আরও পড়ুন: ‘মতামতের সুযোগ দিতে হবে সামনাসামনি..,’ পোর্টাল চালু, সপ্তম পে কমিশন নিয়ে বড় দাবি সামনে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।













