এক অ্যাপেই সব মুশকিল আসান, কী কী সুবিধা মিলবে ‘রেল ওয়ান’-এ?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার্থে এবার বড়সড় উদ্যোগ নিল ভারতীয় রেল (Rail One App)। এতদিন বিভিন্ন প্রয়োজনের জন্য বিভিন্ন অ্যান্ড ছিল রেলের। কিন্তু এতগুলি অ্যাপ সামলাতে গিয়ে ঝক্কিও কম পোহাতে হত না। তাই এবার যাত্রীদের হরেক মুশকিল আসান করতে একটিই মাত্র অ্যাপের বন্দোবস্ত করল রেল। ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলবে যাবতীয় সমস্যার সমাধান।

যাত্রী সুবিধার্থে নতুন অ্যাপ আনল রেল (Rail One App)

এর আগে ইউটিএস অ্যাপের মাধ্যমেই কাটা যেত লোকাল ট্রেনের টিকিট। কিন্তু সে অ্যাপ বন্ধ হয়েছে ইতিমধ্যেই। রেলের তরফে জানানো হয়েছে, ইউটিএস এর তুলনায় রেল ওয়ান অ্যাপে সুবিধাও মিলবে প্রচুর। একই অ্যাপে রাজধানী এক্সপ্রেসের তৎকাল টিকিট থেকে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট বা সিজন টিকিট সবই কাটা যাবে। অসংরক্ষিত থেকে রিজার্ভ টিকিটের জন্যও রয়েছে এই একটিই অ্যাপ।

What benefits will be there in rail one app

কী কী সুবিধা মিলবে: রেল সূত্রে জানা যাচ্ছে, টিকিট বুকিং ছাড়াও আরও সুবিধা মিলবে রেল ওয়ান অ্যাপে। এই অ্যাপেই ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ এবং ‘পিএনআর ট্র্যাকার’ পাওয়া যাবে। পাশাপাশি ট্রেনের (Rail One App) কোন কামরা ঠিক কোথায় থামবে সেটাও জানা যাবে রেল ওয়ান অ্যাপেই।

আরও পড়ুন : ভিক্টোরিয়া মেট্রোর কাজ শেষ হতে আর কতদিন? অগ্রগতি খতিয়ে দেখলেন RVNL প্রধান

সব সমাধান এক অ্যাপে: রেল ওয়ান অ্যাপের অন্যান্য পরিষেবাগুলির মধ্যে রয়েছে ‘ই ক্যাটারিং’। এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের সিটেই সরাসরি পৌঁছে যাবে খাবার। চিকিৎসাগত সাহায্যের জন্য থাকছে ‘রেল মদত’।

আরও পড়ুন : কয়েক মাসেই শেষ সিরিয়াল, ‘ভোলেবাবা’র হাত ধরে বদলাচ্ছে বাংলা টেলিপাড়া?

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই নতুন অ্যাপে ‘আর ওয়ালেট’ এর উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে শুধুমাত্র একটি ট্যাপেই সহজে লেনদেন বা পেমেন্ট করা যাবে। পাশাপাশি অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে মিলবে ৩ শতাংশ ছাড় বা ক্যাশব্যাকের সুবিধা।