মিলে গেল কথা.. সিউড়ি থেকে কী বলেছিলেন অনুব্রত ?

Published on:

Published on:

What did Anubrata Mondal say from Suri constitution
Follow

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের একাধিক কেন্দ্রে উত্তেজনা তুঙ্গে। সেই তালিকায় বিশেষভাবে উঠে এসেছে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র। এখানে রাজনৈতিক লড়াই যেন অন্য মাত্রা পেয়েছে, কারণ মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চারজন ‘ভূমিপুত্র’ প্রার্থী। এদিন দলীয় প্রচারে এসে তৃণমূলের কর্মী-সমর্থকদের জনসমাগম নিয়ে বড় কথা বললেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিউড়ির কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, কংগ্রেসের সঞ্জয় অধিকারী এবং বামফ্রন্টের মতিউর রহমান-এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

সিউড়িতে অনুব্রতর (Anubrata Mondal) বার্তা

ভোট যত এগিয়ে আসছে, ততই সিউড়িতে প্রচারের তাপমাত্রা বাড়ছে। বিশেষ করে জনসভায় মানুষের ভিড় নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৯ এপ্রিল সিউড়িতে বীরভূমের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করেন।
সেই সভায় বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিলেন, যা বিজেপি শিবিরে যথেষ্ট উৎসাহ জোগায়। তবে শুরু থেকেই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তার থেকেও বেশি জনসমাগম হবে।

গত ১৩ই এপ্রিল সিউড়িতে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনসভা। সেই সভাতেও বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রীর সভা থেকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বার্তা দেন। মঞ্চে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন, এই বিপুল জনসমাগম সম্পূর্ণভাবেই স্থানীয় মানুষের। তাঁর কথায়, “এই যে লোক দেখছেন তা কেবলমাত্র সিউড়ি বিধানসভার।” তিনি স্পষ্ট করে জানান, বাইরে থেকে কাউকে আনা হয়নি।

What did Anubrata Mondal say from Suri constitution

আরও পড়ুন : মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ নিয়ে বড় আপডেট দিল পর্ষদ

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সভায় বিপুল ভিড় প্রসঙ্গে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় আগেই অভিযোগ তুলেছিলেন, সেখানে ভিনরাজ্য থেকে মানুষ আনা হয়েছে। সোমবারের সভার পরও তিনি একই দাবি পুনরাবৃত্তি করে বলেন, মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত সকলেই সিউড়ির বাসিন্দা। সিউড়ি বিধানসভা কেন্দ্র এখন শুধু চার প্রার্থীর লড়াই নয়, বরং জনসমর্থনের প্রদর্শন নিয়েও রাজনৈতিক শক্তি যাচাইয়ের মঞ্চ হয়ে উঠেছে।