এড়িয়ে চলেছেন আদালত! বিজয় মাল্যকে শেষ সুযোগ দিয়ে কী জানাল বম্বে হাইকোর্ট?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় পলাতক শিল্পপতি বিজয় মাল্য (Vijay Mallya) বম্বে হাইকোর্টে বড় ধাক্কা খেলেন। বৃহস্পতিবার বিচারপতি অলোক আরাধে ও বিচারপতি গৌতম আঙ্খারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের প্রক্রিয়া এড়িয়ে গিয়ে আইনি সুবিধা নেওয়া যাবে না। বেঞ্চের পর্যবেক্ষণ, মাল্য কার্যত আদালতকে এড়িয়ে চলছেন। তবে তাঁকে ‘শেষ সুযোগ’ দেওয়া হচ্ছে— তিনি স্পষ্ট করে জানান, আদৌ ভারতে ফিরে এসে আইনের মুখোমুখি হতে চান কি না।

বিজয় মাল্যকে (Vijay Mallya) শেষ সুযোগ দিয়ে কী জানাল বম্বে হাইকোর্ট?

আদালত জানায়, যদি বিজয় মাল্য দেশে না ফেরেন, তা হলে তাঁর আবেদন শোনা হবে না। ডিভিশন বেঞ্চের বক্তব্য, ভারতের বিচারব্যবস্থার বাইরে থেকে থেকে আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা গ্রহণযোগ্য নয়। গত ডিসেম্বরেও আদালত একই ইঙ্গিত দিয়েছিল— মাল্য যদি ভারতে ফিরে এসে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হন, তবেই তাঁর আর্জি বিবেচনা করা হবে। এ দিনও সেই অবস্থানেই অনড় থাকল হাইকোর্ট।

আরও পড়ুন:হয়ে যান সতর্ক! বিমানে ইয়ারফোন ছাড়া গান শুনলেই পড়বেন চরম দুর্ভোগে

উল্লেখ্য, Fugitive Economic Offenders Act অনুযায়ী বিজয় মাল্যকে ‘পলাতক আর্থিক অপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইনের সাংবিধানিক ক্ষমতা নিয়েই তিনি আদালতে মামলা দায়ের করেছিলেন। তাঁর দাবি ছিল, আইনটি তাঁর মৌলিক অধিকারের পরিপন্থী। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ, যিনি নিজেই দেশের আইনি প্রক্রিয়া থেকে দূরে রয়েছেন, তিনি সেই প্রক্রিয়ার সুবিধা দাবি করতে পারেন না।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আদালত স্পষ্ট ভাষায় বলেছে— দেশে ফিরে আইনের মুখোমুখি না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বিচারপতিদের মতে, আদালতের প্রক্রিয়া এড়িয়ে গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না। তবে সরাসরি মামলা খারিজ না করে মাল্যকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে, যাতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন।

What did Bombay HC tell Vijay Mallya after giving him a last chance?

আরও পড়ুন: Facebook-Instagram-এর পর নিষিদ্ধ হল WhatsApp-ও! বড় সিদ্ধান্ত রাশিয়ার

এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, মাল্যকে পলাতক ঘোষণা করার পর এবং লন্ডন থেকে তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়া জোরদার হওয়ার পরেই তিনি এই আইনকে চ্যালেঞ্জ করেছেন। মেহতার দাবি, মাল্য যে কোনও সময় ভারতে ফিরে এসে আইনি লড়াই চালাতে পারেন। আদালতের পর্যবেক্ষণের পর এখন নজর, বিজয় মাল্য আদৌ দেশে ফিরে বিচারব্যবস্থার সামনে দাঁড়ান কি না।