বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবদের জন্য যুবশক্তি প্রকল্পের (Banglar Yuva Shakti) কথা ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তৃণমূল আমলের যুবসাথী ও যুবশ্রীর জায়গায় এই নতুন স্কিম (Government Scheme) আনা হচ্ছে। এর মাধ্যমে যোগ্য আবেদনকারীদের মাসে মাসে ৩ হাজার বা ২ হাজার টাকা দেওয়া হবে। এবার পুজোর আগে এই বেকারভাতা নিয়ে সামনে এল বড় আপডেট।
যুবশক্তি প্রকল্প নিয়ে বড় আপডেট | (Banglar Yuva Shakti)
যুবশক্তির মাধ্যমে রাজ্যের স্নাতক পাশ বেকার যুবদের মাসে মাসে ৩ হাজার টাকা ও অন্য বেকার যুবদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই একথা ঘোষণা করেছেন। তবে অক্টোবর মাস পড়ে গেলেও এই প্রকল্প সম্বন্ধে কোনও গাইডলাইন প্রকাশ করেনি রাজ্য। আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ একুশের ভোটের আগে পা ভাঙেনি মমতার! প্রমাণ দেখিয়ে সিআইডি তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
তবে প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হতে পারে। অন্নপূর্ণা যোজনার মতো যুবশক্তি প্রকল্পেও অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে আবেদনের জন্য যুবশক্তি পোর্টাল খোলা হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও নথি সহকারে আবেদন করা যাবে।
অন্যদিকে জানা গিয়েছে, অফলাইনের ক্ষেত্রে স্থানীয় পুরসভা, বিডিও বা কর্পোরেশনে গিয়ে আবেদন করা যাবে। সেখানে প্রয়োজনীয় নথি সহকারে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এরপর অন্নপূর্ণা যোজনার মতো এই প্রকল্পের ক্ষেত্রেও আধিকারিকরা ভেরিফিকেশন করবেন। সবকিছু ঠিক থাকলে মাসে মাসে টাকা দেবে রাজ্য।

এদিকে যুবশক্তি পোর্টালের আবেদন শুরু না হলেও অনেকদিন আগেই অফিশিয়াল পোর্টাল https://yubasathi.wb.gov.in/ চালু হয়েছে। তবে সেই পোর্টাল খুললে এখনও আবেদনের কোনও অপশন পাওয়া যাচ্ছে না। আগামীদিনে ফর্ম ফিল আপ শুরু হলে এখানেই আবেদনের অপশন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।













