আয়ুষ্মান ভারতের ফর্মের কোথায় কী লিখতে হবে? আবেদন করতে কী কী নথি লাগছে জানুন

Published on:

Published on:

Ayushman Bharat Yojana
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো শুরু হয়েছে প্রকল্পের (Government Scheme) কাজ। তবে এখনও এই স্কিম নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে। আয়ুষ্মান ভারতের ফর্মের কোথায় কী লিখতে হবে, আবেদন করতে কী কী নথি লাগছে, আবেদনকারীদের মনে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আয়ুষ্মান ভারত যোজনায় আবেদনের খুঁটিনাটি | (Ayushman Bharat Yojana)

ইতিমধ্যেই রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। পুরসভা স্তরে আশাকর্মীরা একটি আবেদনপত্র বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছেন। এক একজন ব্যক্তির জন্য এক একটি নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে। উপরে রয়েছে একটি ইউনিক নম্বর।

আরও পড়ুনঃ ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও একসময় পরতেন বোরখা! কারণ জানিয়েছিলেন রচনা নিজেই

এই ফর্মে আগে থেকেই বেশ কিছু অংশ পূরণ করা থাকছে। যেমন, আবেদনকারীর নাম, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, রেশন কার্ড নম্বর, জেলা, পুরসভা/ব্লক, ওয়ার্ড/গ্রাম পঞ্চায়েতের মতো তথ্যগুলি ফর্মে আগে থেকেই ফিল আপ করা থাকছে। ফলে সেগুলি আর ফিল আপ করতে হচ্ছে না।

তবে আবেদনকারীর কোন ধরণের রেশন কার্ড রয়েছে সেটা তাঁকে নিজে বেছে নিতে হবে। সেই সঙ্গেই তাঁকে পারিবারিক বেশ কিছু তথ্য দিতে হবে। যেমন, পরিবারের প্রধানের নাম, মোট সদস্যসংখ্যা ইত্যাদি। একইসঙ্গে আবেদনকারীকে নিজের নির্বাচনী তথ্য ও পারিবারিক স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণও দিতে হবে।

আয়ুষ্মান ভারতে আবেদন করতে কী কী নথি লাগবে?

জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেতে গেলে আবেদনপত্র জমা দেওয়ার সময় বেশ কিছু নথিও জমা করতে হবে। আবেদনকারীকে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা দিতে হবে। সরকার যাবতীয় নথিপত্র যাচাই করার পর আবেদনকারীকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা ঠিক করবে।

Ayushman Bharat Yojana

তৃণমূল আমলের স্বাস্থ্যসাথী প্রকল্পের জায়গায় চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত যোজনা। এতদিন বাংলার মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিল। তবে বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি মতো বাংলাতেও চালু হয়ে গিয়েছে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প।