আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে হলে কোন রেশন কার্ড লাগবে? কোন কার্ডে সুবিধা মিলবে না জানুন

Published on:

Published on:

Which ration card holders will get Ayushman Bharat Yojana benefits explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর বাংলাতেও আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু হয়েছে। বিগত ৪ দিনে জনকল্যাণ শিবিরে প্রচুর মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন। তবে এখনও অনেকের মনে এই স্কিম নিয়ে নানা প্রশ্ন রয়েছে। আয়ুষ্মান ভারতে কীভাবে আবেদন করতে হবে, কোন রেশন কার্ডধারীরা (Ration Card) এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, এমন নানা প্রশ্ন তাঁদের মনে ঘুরপাক খাচ্ছে।

আয়ুষ্মান ভারত যোজনার খুঁটিনাটি | (Ayushman Bharat Yojana)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলার প্রায় দেড় কোটি পরিবার আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যের পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের জায়গায় এই স্কিম চালু হতে চলেছে। এর অধীন ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমা সহ আরও একাধিক সুবিধা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত।

আরও পড়ুনঃ নাম বদলেছে, এবার পাল্টাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির খোলার সময়! নতুন সময়সূচি জানুন

প্রশাসন সূত্রে খবর, মূলত তিন ধরনের রেশন কার্ডধারীরা সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। কোনও আবেদনকারী যদি AAY, SPHH ও PHH ডিজিটাল রেশন কার্ডধারী হন, তাহলে এই সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবেন। তবে প্রয়োজনীয় সব নথি খতিয়ে দেখা হবে। কিন্তু RKSY-I ও RKSY-II রেশন কার্ডধারীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অবশ্য কোনও রকম বাধা নেই। তাঁদের যে ধরনের রেশন কার্ডই থাকুক না কেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

আয়ুষ্মান কার্ডের আবেদন পদ্ধতি

বর্তমানে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। অনলাইনের ক্ষেত্রে beneficiary.nha.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘বেনিফিশিয়ারি’ অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর PM-JAY বিকল্পে ক্লিক করে নিজের রাজ্য ও জেলা নির্বাচন করতে হবে। এরপর নিজের নাম কিংবা আধার নম্বর ব্যবহার করে আবেদনকারীকে অনুসন্ধান করতে হবে। এরপর একটি ছবি আপলোড করতে হবে ও যথাযথ তথ্য পূরণ করে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Ayushman Bharat Yojana

সোমবার থেকে বৃহস্পতিবার অবধি আয়োজিত জনকল্যাণ শিবিরগুলিতে প্রচুর মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করেছেন। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে সারা দেশের নির্দিষ্ট কয়েক হাজার হাসপাতালে চিকিৎসা করানো যাবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পে ১৯২৯ ধরনের চিকিৎসা পাওয়া যায়।