আবেদন করলেও পাবেন না টাকা, কারা বাদ অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) চালু হয়ে যাচ্ছে বাংলায়। নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, আবার যারা পেতেন না বা লক্ষ্মীর ভাণ্ডার নেননি তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। কিন্তু কারা পাবেন না অন্নপূর্ণার ভাণ্ডার?

চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)

এদিন বিবৃতি জারি করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বয়সসীমা, কারা পাবেন, কারা পাবেন না এই ভাণ্ডার সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকারের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকাতেও উঠে যাবে।

Who will not get Annapurna Bhandar

রয়েছে কিছু শর্ত: ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে নতুন করে আবেদন করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এবার। তবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমন কোনও বাধ্যবাধকতা ছিল না, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঝাড়াই বাছাই চলবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : হরিশ মুখার্জি রোডের অট্টালিকা থেকে কালীঘাট মোড়ের বহুতল, অভিষেকের সম্পত্তির ‘বৈধতা’ সন্ধানে নোটিশ

কারা পাবেন না টাকা: জানা গিয়েছে, এসআইআরে চিহ্নিত মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতদের নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar)। তবে ট্রাইব্যুনালে আবেদনকারীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। এছাড়া সিএএতে আবেদনকারীরা পাবেন প্রকল্পের সুবিধা।

আরও পড়ুন : শীঘ্রই ঢুকবে ২৩ তম কিস্তি, তবে এই কাজ না করলে আটকে যাবে পিএম কিষান যোজনার টাকা

বিবৃতি অনুযায়ী, যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি বা আধা সরকারি চাকরি করলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার। মূলত আর্থিক প্রয়োজনের দিকটা মাথায় রেখেই এই প্রকল্পের ভাবনা রাখা হয়েছে বলে খবর।