বাংলাহান্ট ডেস্ক : বাংলায় এসআইআরের (SIR) একেবারে অন্তিম পর্যায় চলছে। বর্তমানে পরপর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের নামের নিস্পত্তি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। এই পর্বে বহু ভোটারের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ পড়েছে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবে কিনো তা নিউ থাকছে বড় প্রশ্ন। সেই সঙ্গে এই প্রশ্নও উঠছে, ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তবে কি জনগণনা থেকেও বাদ পড়বে নাম?
এসআইআরের (SIR) জন্য জনগণনা থেকেও বাদ পড়বে নাম?
শুরু হয়ে গিয়েছে জনগণনা। এমতাবস্থায় যে প্রশ্নটা অনেকের মনেই রয়েছে তা হল, যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, তবে কি জনগণনা থেকেও বাদ যাবে নাম? এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া তথা সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার। তিনি জানান, এসআইআর এবং জনগণনা দুটি আলাদা বিষয়। এই দুটি বিষয়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। একটির তথ্য অন্যটির সঙ্গে ভাগ করা হবে না। অর্থাৎ এসআইআরে (SIR) যদি নাম বাদও যায়, তাও জনগণনাতে নাম থাকবে।

কী জানিয়েছে কমিশন: নির্বাচন কমিশন অবশ্য আগেও একাধিক বার জানিয়েছে যে, এসআইআরে যদি নাম বাদও যায় তাহলেও নাগরিকত্ব যাবে না। কারণ নাগরিকত্ব যাওয়ার সঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন : মাঝপথেই বন্ধ, এপ্রিলে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?
শুরু হয়েছে জনগণনা: উল্লেখ্য, আজ থেকে দেশে শুরু হয়েছে জনগণনা। আদমশুমারির প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার মূলত ডিজিটালি জনগণনা হবে। নাগরিকরা এবার নিজেরাই এনুমারেশন করতে পারবেন।
আরও পড়ুন : ‘বিকশিত ভবানীপুর’ গড়ে তুলতে একগুচ্ছ প্রতিশ্রুতি, বিশেষ সঙ্কল্প পত্র প্রকাশ করলেন শুভেন্দু
এপ্রিল মাস থেকে শুরু হয়েছে জনগণনার প্রথম ধাপ। আর দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ এর ফেব্রুয়ারি মাসে। তবে গৃহতালিকাকরণ শুরু হওয়ার ১৫ দিন আগেই যে কোনও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মিলবে স্ব গণনার সুযোগ।












