বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। গতবার বিধানসভা নির্বাচনে জিতে আসার পর এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে আসছেন। কিন্তু এবার এই প্রকল্প নিয়ে এল নতুন খবর।
লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে নতুন জল্পনা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন করে কিছু জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি খবর মিলেছে, আপাতত বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা। শোনা যাচ্ছে, ভোটের ফল যতদিন না ঘোষণা হচ্ছে ততদিন সাময়িক ভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ থাকতে পারে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে এপ্রিল মাসের বা আগামী কিস্তি ঠিক সময়মতো আসবে তো লক্ষ্মীর ভাণ্ডারের?

প্রকল্পের উদ্দেশ্য কী: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের দু ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ শ্রেণি এবং তফসিলি জাতি ও উপজাতি। মূলত সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে আর্থিক ভাবে শক্তিশালী করতে এই ভাতা ঘোষণা করা হয়। কিন্তু এই প্রকল্পের টাকা সাময়িক ভাবে বন্ধ করার পেছনে কারণ কী?
আরও পড়ুন : মোবাইল ফোন-মাইক্রোওয়েভ থেকে বিদেশ ভ্রমণ, একগুচ্ছ পণ্যের দাম কমছে, কোন ক্ষেত্রে বাড়বে খরচ?
আটকে যাবে প্রকল্পের টাকা: আসলে নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি কার্যকর থাকে। এই সময় কোনও নতুন সরকারি ঘোষণা বা আর্থিক সুবিধা বিতরণের ক্ষেত্রে বিধিনিষেধ করতে হবে। তাই অনুমান করা হচ্ছে, নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তি আটকে থাকতে পারে। তবে সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আরও পড়ুন : ক্রমেই জটিল রহস্য, মিলছে না বয়ান, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর প্রিয়াঙ্কার?
লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস করবেন কীভাবে? এই প্রকল্পের (Lakshmir Bhandar) উপভোক্তারা আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য অনলাইনে লগইন করতে হবে। এর জন্য দরকার হবে আবেদন নম্বর এবং মোবাইল নম্বর। সরকারি পোর্টালে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লগইন অপশন বেছে নিয়ে তথ্য দিলেই স্ট্যাটাস চেক করা যাবে।












