বাংলাহান্ট ডেস্ক : গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের পর এবার ভবানীপুরেও গেরুয়া পতাকা ওড়াতে বদ্ধপরিকর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্রেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। ভোটযুদ্ধে নামার আগে এবার ভবানীপুর বাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিশেষ সঙ্কল্প পত্র প্রকাশ করলেন বিরোধী দলনেতা।
ভবানীপুরের জন্য সঙ্কল্প পত্র প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
প্রশাসনিক পরিকাঠামো উন্নত করে এবং দীর্ঘদিনের অপশাসন দূর করে ‘বিকশিত ভবানীপুর’ এর গ্যারান্টি দিয়েই সঙ্কল্প পত্র প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। পদ্মফুল ক্ষমতায় এলে ভবানীপুরের ভোল পালটে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য পরিকাঠামোয় আসবে বড়সড় বদল। সরকারি হাসপাতালগুলি দালাল মুক্ত করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা, প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহিলাদের জন্য সুরক্ষিত পরিবেশের প্রতিশ্রুতি: ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল দশা ঘুচিয়ে উন্নত সড়ক পরিকাঠামো নির্মাণ, বর্ষায় জল জমার সমস্যা দূর করে উন্নত জলনিকাশি ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি সঙ্কল্প পত্রে দিয়েছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে মহিলাদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সিন্ডিকেট রাজের অবসান ঘটানো, রাতে পার্কিংয়ের নামে অবৈধ তোলাবাজি রোখার প্রতিশ্রুতি, গয়নার দোকানে হামলার মতো ঘটনা রুখে ব্যবসায়ীদের জন্য ভয়মুক্ত ব্যবসার পরিবেশ তৈরি করা, অবৈধ নির্মাণকাজ বন্ধ করা, জোরপূর্বক সম্পত্তি হস্তান্তরের মতো অরাজকতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুন : ক্রমেই জটিল রহস্য, মিলছে না বয়ান, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর প্রিয়াঙ্কার?
সাংষ্কৃতিক ক্ষেত্রের উন্নয়ন: এখানেই শেষ নয়, আদিগঙ্গার সংস্কার এবং ঘাটগুলিকে পুনরায় স্নানের যোগ্য করে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, মঠ, মন্দির, গুরুদ্বারা সহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের উন্নয়ন, কালীঘাটের কুমোর, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পটশিল্পের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করার কথাও বলেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন : মাঝপথেই বন্ধ, এপ্রিলে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?
যুব কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সঙ্কল্প পত্রে। সরকারি বিদ্যালয়গুলিতে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি চালু করে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলা, বাল্মীকি সমাজ সহ সমাজের সব স্তরের মানুষকে সম্মান এবং সমানাধিকার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী।












