Durga Puja 2026 Live Updates

বক্সার ‘ফুলকি’ এবার বড়পর্দায়, ‘প্রোমোশন’ হতেই বন্ধ হচ্ছে সিরিয়াল?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দা থেকে কাজ শুরু করে বড়পর্দায় পা রেখেছেন এমন নায়িকার সংখ্যা কম নয়। অনেকে আবার সিরিয়ালে (Serial) ফিরেছেন, অনেকে মনে দিয়েছেন সিনেমাতেই। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছেন পর্দার ‘ফুলকি’ ওরফে দিব্যাণী মণ্ডল। সৃজিত মুখার্জির হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। সে কারণেই নাকি এবার শেষ হতে বসেছে ফুলকি সিরিয়াল (Serial)!

শেষ হতে বসেছে ফুলকি সিরিয়াল (Serial)?

সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম পাঁচেই থাকে ‘ফুলকি’। কিন্তু টেলিপাড়ার গুঞ্জন বলছে, সিরিয়ালের বিদায় ঘন্টা নাকি বেজে গিয়েছে। টিআরপির প্রথম দিকে থাকতে থাকতেই নাকি সিরিয়াল (Serial) শেষ করার পরিকল্পনা করছে চ্যানেল কর্তৃপক্ষ। সত্যিই কি বিদায় নেবে ফুলকি?

Will phulki serial end because of divyani mondal

কী বললেন দিব্যাণী: পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানান, এমন কোনও নির্দেশ লিখিত বা মৌখিক ভাবে তিনি পাননি। দিব্যাণীও জানান, এমন গুঞ্জন তাঁর কানেও এসেছে ঠিকই, তবে সিরিয়াল (Serial) শেষের কোনও খবর তাঁর কাছে পৌঁছায়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, সিরিয়ালের (Serial) গল্পে নাকি বড়সড় বদল আসতে চলেছে। যাতে দিব্যাণী অভিনয় করতে পারেন সৃজিতের ছবিতে।

আরও পড়ুন : চড়চড়িয়ে চড়বে TRP, লম্বা বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফেরার সুখবর ‘মিঠাই’ সৌমিতৃষার

সৃজিতের ছবিতে দিব্যাণী: ফুলকি সিরিয়ালে (Serial) এখন দেখানো হচ্ছে, খুন হয়েছে রোহিত। এদিকে মা হতে চলেছে ফুলকি। অন্যদিকে সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে দেখা যাবে দিব্যাণীকে। অভিনেত্রী জানালেন, পরিচালকের সঙ্গে অনবরত কথা হচ্ছে তাঁর। নিজে চিত্রনাট্য খুঁটিয়ে পড়ছেন। পাশাপাশি নেবেন বিশেষ প্রশিক্ষণ। বাকিটা পরিচালকের হাতেই ছেড়ে দিয়েছেন দিব্যাণী।

আরও পড়ুন : জব্দ হবে মদ্যপ বাহিনী, দূর থেকেও ধরে ফেলবে মদের অস্তিত্ব! ২২ লক্ষ খরচ করে বিশেষ যন্ত্র কিনছে পুলিশ

সিরিয়ালের বিষয়ে পর্দার ফুলকি বলেন, প্রথম ধারাবাহিকেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। এটা তাঁর শিকড়। সৃজিতের ছবিতে অভিনয়ের পরেও আবারও ছোটপর্দায় ফিরবেন বলে জানান দিব্যাণী।