বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে জেলায় জেলায় যুব সাথীর ফর্ম ফিল আপ চলছে। বিভিন্ন জেলায় সরকারি ক্যাম্পগুলিতে উপচে পড়ছে ভিড়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে যুবসাথীর (Yuva Sathi) ফর্ম বিলি করা শুরু হয়েছে। আগামী এপ্রিল থেকেই যুবসাথীর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
কবে থেকে ঢুকবে যুবসাথীর (Yuva Sathi) টাকা?
২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবসাথীর আওতায় দেওয়া হবে মাসিক ১৫০০ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন, ১ এপ্রিল থেকেই পাওয়া যাবে যুবসাথীর টাকা। কিন্তু ওয়াকিবহাল মহলের আলাদা মত।

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সম্ভাবনা: বিধানসভা নির্বাচনের আগেই কি যুবসাথীর প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? প্রশাসনের একাংশের মতে, বাস্তবে কিন্তু নির্ধারিত সময়ে এই টাকা নাও দেওয়া সম্ভব নাও হতে পারে। কারণ মার্চ মাসের শুরুর দিকেই যেকোনো দিন ঘোষণা হতে পারে বিধানসভা ভোটের নির্ঘন্ট।
আরও পড়ুন : সাত বছরের প্রেম পর্ব শেষে এক হলেন বিজয়-রশ্মিকা, ভাইরাল ‘বিরোশ’ জুটির বিয়ের ছবি
কী বলছে রাজনৈতিক মহল: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। এ সময়ে কোনও নতুন প্রকল্পের আর্থিক সুবিধা চালু করা যাবে না। তাই নির্বাচনের ফল ঘোষণার পরেই সম্ভবত যুবসাথী (Yuva Sathi) প্রকল্প কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে যদি যুবসাথী চালু নাও করা যায়, নিজেদের নির্বাচনী প্রচারে এই প্রকল্পটিই হতে পারে শাসকদলের অন্যতম হাতিয়ার।
আরও পড়ুন : পরপর বন্ধ শহরের নামী প্রেক্ষাগৃহ, বিনোদিনী-প্রিয়ার পর এবার ঝাঁপ বন্ধ নবীনারও
উল্লেখ্য, ২০২৬ এ রাজ্য বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেসময়ই বলা হয়েছিল ১৫ অগাস্ট থেকে চালু হবে প্রকল্পটি। কিন্তু পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাবে যুবসাথী।












