বাংলাহান্ট ডেস্ক : যাবতীয় জল্পনার অবসান। দীর্ঘ প্রেমপর্ব শেষে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Rashmika) এবং রশ্মিকা মন্দানা। কিছুদিন আগেই অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে বিয়ের ঘোষণা করেছিলেন ‘বিরোশ’ জুটি। অবশেষে এসেই গেল সেই দিন। রাজস্থানে রাজকীয় আসরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজয় রশ্মিকা।
বিয়ে সারলেন বিজয় রশ্মিকা (Vijay Rashmika)
গুঞ্জন সত্যি করেই বৃহস্পতিবার উদয়পুরে গাঁটছড়া বাঁধলেন বিজয় রশ্মিকা। তেলুগু মতে এদিন সকালে বিয়ে সারেন দুজনে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুগ্ধ নেটিজেনরা। সাজ পোশাকে একেবারে রাজা রানীর মতোই লাগছে তারকা জুটিকে। এদিন লাল শাড়িতে দেখা গেল রশ্মিকাকে। সঙ্গে আপাদমস্তক মোড়া জমকালো সোনার গয়নায়।

কেমন সেজেছিলেন বর কনে: পাশে বিজয়কে পাওয়া গেল সাদা ধুতি আর লাল উত্তরীয়তে। তাঁর সর্বাঙ্গেও দেখা গেল একাধিক সোনার অলঙ্কার। বিশেষ করে নজর কেড়েছে বর কনে দুজনের গালেই একটি কালো তিল। শোনা যায়, দক্ষিণী বিয়ের রীতিতে বর কনের গালে নকল তিল আঁকা হয় কুনজর থেকে বাঁচানোর জন্য। বিয়ের নানান রীতির ছবিও শেয়ার করেছেন দুজনে।
আরও পড়ুন : ভোট ঘোষণার আগেই বাংলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কোন জেলার জন্য বরাদ্দ কত কোম্পানি?
ভাইরাল হয়েছে বিয়ের ছবি: বিয়ের ছবি পোস্ট করে পরস্পরের জন্য দীর্ঘ বার্তা লিখেছেন বিজয় (Vijay Rashmika) এবং রশ্মিকা। প্রেম পর্বে কোনোদিনই একে অপরের বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। যদিও তাঁদের প্রেমকাহিনি ছিল বহুল চর্চিত। এমনকি বিজয়ের নাম শুনেও লজ্জায় রাঙা হতেন রশ্মিকা। তবে এদিন বিজয়কে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দেন তিনি।
আরও পড়ুন : পাতালপথে আর নয়, গঙ্গার বুক চিরে ছুটবে অত্যাধুনিক মেট্রো! কবে শুরু পরিষেবা?
একসঙ্গে গীত গোবিন্দম এবং ডিয়ার কমরেড ছবিতে কাজ করেছেন বিজয় এবং রশ্মিকা। দীর্ঘ সাত বছর প্রেম করেছেন দুজনে। অবশেষে সম্প্রতি নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ‘বিরোশ’ জুটি।












