বাংলাহান্ট ডেস্ক : এসআইআর পর্ব শেষ হওয়ার পরেই বেজে যাবে নির্বাচনের নির্ঘন্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। জানা যাচ্ছে, শুক্রবার কেন্দ্রীয় বাহিনী রওনা দিতে চলেছে। শনিবারই সম্ভবত তারা রাজ্যে প্রবেশ করতে চলেছে। আপাতত ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে বলে খবর। পাশাপাশি আগামী ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে বলে জানা যাচ্ছে।
নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force)
জানা যাচ্ছে, মার্চের প্রথম দিকেই রাজ্যে দু দফায় মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য পুলিশ এবং কমিশনের তরফে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে পূর্ব মেদিনীপুরে। ১৪ কোম্পানি বাহিনী এখানে মোতায়েন হবে বলে খবর।

কোথায় কত কোম্পানি: কলকাতায় মোতায়েন হবে ১২ কোম্পানি বাহিনী। মালদাতেও থাকবে ১২ কোম্পানি। বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪ কোম্পানি বাহিনী দেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরে থাকছে ১০ কোম্পানি বাহিনী। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারে ৯ কোম্পানি, জলপাইগুড়িতে ৭, দার্জিলিংয়ে ৬, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি বাহিনী দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটে ৭ কোম্পানি, ব্যারাকপুরে ৯, বারাসত এবং ডায়মন্ড হারবারে ৬, বারুইপুরে ৫ কোম্পানি (Central Force) মোতায়েন করা হবে বলে খবর। সবথেকে কম কালিম্পংয়ে ৩ কোম্পানি।
আরও পড়ুন : বিয়ের পরেই কাজের মুডে রণজয়, নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন কে?
কত জায়গায় থাকবে বাহিনী: বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং সুন্দরবনে ৪-৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মোট ৩৫ টি এলাকায় প্রথম পর্বে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন : আরও কমল নম্বর, শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তলানিতে বিদ্যা ব্যানার্জী, কার দখলে গেল প্রথম স্থান?
জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। ভোটের আগেই দু দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যে।












