বিয়ের পরেই কাজের মুডে রণজয়, নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন কে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের পরেই কাজে ফিরতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। অতি সম্প্রতি শ্যামৌপ্তি মুদলীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের কিছুদিন যেতে না যেতেই নতুন কাজের খবর এল রণজয়ের। নতুন ধারাবাহিকে (Serial) পা রাখতে চলেছেন তিনি। প্রযোজনায় রাজ চক্রবর্তী।

নতুন সিরিয়ালে (Serial) পা রাখছেন রণজয়

যেমনটা জানা যাচ্ছে, স্টার জলসা চ্যানেলেই আসছে রাজের প্রযোজনায় এই নতুন ধারাবাহিক, যেখানে নায়ক এবং নায়িকা হিসেবে দেখা যাবে রণজয় বিষ্ণু এবং অভীকা মালাকারকে। সব ঠিকঠাক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।

Ranojoy Bishnu will be seen in new serial

কেমন হবে নতুন সিরিয়াল: গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণী সিরিয়াল ‘ব্যারিস্টার বোধিসত্ত্ব’র বাংলা রিমেক হতে চলেছে আসন্ন সিরিয়ালটি। তেমনটা হলে নতুন সিরিয়ালে আইনজীবীর চরিত্রে ধরা দেবেন রণজয়। অভিনেতা সিরিয়ালের (Serial) বিষয়ে মুখে কুলুপ আঁটলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা অভীকা।

আরও পড়ুন: স্টেশনে ঢুকতেই বিপত্তি, বিধাননগরে দাউদাউ করে আগুন জ্বলল হাবড়া লোকালে!

কী বললেন অভীকা: এর আগেও অবশ্য রাজের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘হোক কলরব’ ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। নতুন ধারাবাহিকের বিষয়ে অভীকা বলেন, বড়পর্দার পর ছোটপর্দায় কাজ করতে চলেছেন রাজের সঙ্গে। প্রাথমিক ভাবে কথা হয়েছে পরিচালকের সঙ্গে। একেবারে নতুন ভাবে নাকি তাঁকে ছোটপর্দায় দেখা যাবে অভীকাকে।

আরও পড়ুন : ব্লু লাইনে বিপ্লব, বিদ্যুৎ বিভ্রাট বা আত্মহত্যার ঘটনাতেও আর দাঁড়িয়ে পড়বে না মেট্রো

প্রসঙ্গত, অভীকাকে শেষবার দেখা গিয়েছিল ‘তোমাদের রানী’ ধারাবাহিকে। সেটাই ছিল তাঁর প্রথম কাজ। হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটির। অন্যদিকে রণজয়কে শেষ বার দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে।