সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! শীতের মাঝেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(211)
Follow

বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather) এখন আর শীতের আমেজ তেমন নেই। গরম বাড়ছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর দিল আরেক আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের আপডেট, দক্ষিণ বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। যা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যা এদিন পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে ভালো খবর হল, এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না।

দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে আগামীকাল থেকে। আগামী বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস রয়েছে। তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।

উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা।

আরও পড়ুন: রাস্তায় নামবে ‘অটো প্লেন’, ২০০ কিমি রেঞ্জ সহ দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির Mahindra Udo

South Bengal Weather winter ends at the end of magh temperature rise warning

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সাথে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আপাতত তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারী মাস শেষ হতেই শীতের আমেজ গায়েব হবে উত্তরবঙ্গ থেকেও। পার্বত্য এলাকা থেকে সমতল সর্বত্রই বাড়বে তাপমাত্রা।