কম্বল তুলে রাখুন! দক্ষিণবঙ্গে এখনই চালাতে হবে ফ্যান? খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(138)
Follow

বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছে গোটা রাজ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ স্বাভাবিকের নীচেই থাকবে তাপমাত্রা। তবে তারপর হবে বুমেরাং। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সেই সময়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

রাজ্য জুড়ে শীত কমছে সমানে। পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে রাজ্যের সব জেলাতেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তার পরের তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে। বিশেষ হেরফের হবে না।

আপাতত রাজ্যের কোথাও জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, এ বছরও বাংলা থেকে শীতের প্রভাব দ্রুত কমে যাবে। আর বছরও অন্য বছরের তুলনায় গরম আসবে জলদি। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সর্বত্র থাকবে কুয়াশার দাপট।

দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার সতর্কতা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়ছে রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে উর্দ্ধমুখী তাপমাত্রা।

south bengal weather(184)

আরও পড়ুন: ‘DA সরকারি কর্মীদের বেতনের অংশ বা অধিকার নয়’, সরকারি কর্মীদের দাবি খারিজ করে আদালতে জানাল রাজ্য

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ঘন কুয়াশার সম্ভাবনা। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। সোমবার থেকে থেকে বুধবারের মধ্যে উত্তরেও তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ ৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।