শীত নয়, রাত পোহালেই দক্ষিণবঙ্গে অন্য খেলা শুরু আবহাওয়ার, আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(133)
Follow

বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ ইউটার্ন আবহাওয়ার। বেশ জমিয়ে পড়েছিল শীত। তবে মাঘ মাস পড়তেই উধাও সেসব। আপাতত হালকা শিরশিরানী থাকলেও ঠান্ডার দাপট উধাও। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলায় আরও কমবে শীত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তার পরের তিন দিন বিশেষ পরবর্তন হবে না। তাপমাত্রা একই রকম থাকবে।

আপাতত গভীর রাতে এবং ভোর বেলায় ঠান্ডার আমেজ থাকলেও দিনের অন্যান্য সময়ে শীতের অনুভূতি তেমন থাকবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই পারদ চড়ছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। নতুন করে সোমবার আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে, এসবের জেরে উত্তুরে হাওয়ার গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে। কমছে শীতের অনুভূতি।

পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও বৃহস্পতিবার রাতে পশ্চিমের কিছু জেলায় সামান্য তাপমাত্রা নামতে পারে। তবে আগের মতো শীতের কাঁপুনির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই।

south bengal weather(193)

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও খেল দেখাবে শীত। একইসাথে থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়া বারো! DA থেকে মূল বেতন সবই বাড়বে হুড়মুড়িয়ে…

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে।। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।