টানা ৭২ ঘণ্টা প্রবল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে দুর্যোগ চরমে: আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলায়। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে রবিবার অবধি। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ কোথায় কোথায় সতর্কতা? জানুন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ থেকে গোটা রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত। তারপর থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টি কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাদ যাবে না কলকাতাও। একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কমলা সতর্কতা রয়েছে এই সমস্ত জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝড় বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন: শুধু সময়ের অপেক্ষা! ভারতে ফিরতেই হবে নীরব মোদীকে, কী জানাল আদালত?

শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে সেই কারণে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবারও সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এদিন থেকে বৃষ্টির দাপট কমবে। আপাতত আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তার পরে তাপমাত্রা কিছুটা নামতে পারে বঙ্গে।

South Bengal Weather sudden rain forecast during Chaitra cell

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলায় জেলায় সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলা ও কালিম্পং, কোচবিহারেও ঝড়বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দোসর হতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস উত্তরে।