বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রার খামখেয়ালিপনায় চিন্তায় বঙ্গবাসী। সোয়েটার-চাদর কি তবে তুলে রাখবে? এই নিয়ে ভাবনার মধ্যেই ফের কলকাতায় স্বাভাবিকের নিচে নামল তাপমাত্রা। এছাড়াও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় নিম্নমুখী তাপমাত্রা। তাহলে কি বিদায়বেলায় শীতের প্রত্যাবর্তন? আবহাওয়ার পাকা খবর জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা ফের আর কোনো সম্ভাবনা আর নেই। আপাতত স্বাভাবিকের কাছাকাছিই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কখনও একটু কম কখনও একটু বেশি থাকতে পারে। তবে তাপমাত্রার বড়সড় পতন এ মুহূর্তে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার ওঠা-নামা চলছে রাজ্যে। আপাতত কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪- ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা।
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। কলকাতায় ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও দিনভর থাকবে পরিষ্কার আকাশ।

আরও পড়ুন: ট্রাম্প থেকে শুরু করে মাস্ক! এপস্টাইন ফাইলসে রয়েছে আর কাদের নাম? হইচই সারা বিশ্বে
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না আপাতত।












