মঙ্গলে ‘খেল’ দেখাবে কালবৈশাখী! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(217)
Follow

বাংলাহান্ট ডেস্ক: আজ ফের খেল দেখাবে কালবৈশাখী। মঙ্গল ও বুধবার দক্ষিণের (South Bengal Weather) জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। সবমিলিয়ে আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? আপডেট দেখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ সতর্কতা রয়েছে একাধিক জেলায়। মঙ্গলবারই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। আগামীকাল থেকে ঝড়-বৃষ্টির পালা চুকবে ধীরে ধীরে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়া বইবে এদিন। মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়াবারো, এপ্রিলে বাড়তি দুদিন ছুটির ঘোষণা রাজ্যের

গত কয়েকদিনে কিছুটা অস্বস্তি কমেছে। এরপর দক্ষিণবঙ্গের ফের বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে। অর্থাৎ গরমের দাপট হু হু করে বাড়তে শুরু করবে এবারে।

south bengal weather(219)

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সাথে সাথে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি সব জেলাতে থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও। এদিন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও কম-বেশি ঝড়বৃষ্টি হবে।