দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় ‘খেলা’ শুরু! বুধে কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া?

Published on:

Published on:

South Bengal Weather temperatures are rising in the first week of spring
Follow

বাংলাহান্ট ডেস্ক: লাফিয়ে তাপমাত্রা বাড়ছে কলকাতা ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দিনের বেলায় ফ্যান চালাতে হচ্ছে রীতিমতো। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা উর্দ্ধমুখীই থাকবে। আরও তাপ আরও বাড়বে সূর্যের। উত্তরের জন্য কী পূর্বাভাস? জানুন আবহাওয়ার সম্পূর্ণ খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই এই মুহূর্তে। অর্থাৎ রাতের তাপমাত্রা তেমন বাড়বে না।

আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সকালের দিকে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা উধাও হবে। এদিকে এদিন উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। যার কারণে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে, বাড়বে অস্বস্তিও।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধে মাথায় হাত আম্বানি-আদানির! লাফিয়ে কমল মোট সম্পদের পরিমাণ

আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই।

Weather Update early summer attacks 32° in february

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরেও আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে সর্বত্র। দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সব জেলাতে থাকবে শুকনো আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।