কোটিপতি পাত্রী! কার সঙ্গে বিবাহ ঈশান কিষাণের? ‘ফাঁস’ করলেন তারকা ক্রিকেটারের ঠাকুরদা

Published on:

Published on:

With whom will Ishaan Kishan get married?
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ২০২৬ সালের T20 বিশ্বকাপ খেলতে ব্যস্ত রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। যদিও, এই আবহেই ঈশান কিষাণের বিবাহ সম্পর্কে একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি প্রকাশ করেছেন খোদ ঈশান কিষাণের ঠাকুরদা অনুরাগ পাণ্ডে। তিনি প্রকাশ করেছেন যে ঈশান কিষাণ কাকে এবং কবে বিয়ে করতে পারেন। অনুরাগ আরও জানিয়েছেন যে, তিনি মানুষের মতামতের পরোয়া করেন না। তাঁর নাতি যাকে বিয়ে করতে চান, যাঁর সঙ্গে ঈশান থাকতে চান সেই বিষয়ে নাতির সিদ্ধান্তে তিনি খুশি।

কবে বিয়ে করবেন ঈশান (Ishan Kishan)?

জানিয়ে রাখি যে, ঈশান কিষাণ বর্তমানে T20 বিশ্বকাপে খেলছেন। ঠিকই টিম ইন্ডিয়ার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন। এখন তাঁর মূল লক্ষ্য হল টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করা। তবে, এই লক্ষ্য অর্জনের পরেই কি ঈশান কিষাণ বিয়ে করবেন?

With whom will Ishaan Kishan get married?
ঈশান কিষাণ-অদিতি হুন্ডিয়া

ঠাকুরদার কাছ থেকে পেয়েছেন বিয়ের অনুমতি: ঈশানের ঠাকুরদা অনুরাগ পান্ডের মতে, ঈশান কিষাণ চলতি বছরেই বিয়ে করবেন কিনা তা জানা যায়নি। তবে তিনি যাকেই বিয়ে করবেন, অনুরাগ আনন্দের সঙ্গে সেই সম্পর্কটি মেনে নেবেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, ঈশানের দাদাও নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিলেন। ANI-এর সঙ্গে এক সাক্ষাৎকারে, অনুরাগ পান্ডে ঈশান কিষাণের বান্ধবীর কথাও উল্লেখ করেছিলেন। তিনি বলেন যে ঈশান কিষাণ একবার বলেছিলেন যে, ‘অদিতি তোমার সাক্ষাৎকার দেখেছিল, সে খুব খুশি হয়েছে।’

আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দিলেন মুকেশ আম্বানি! Google-Microsoft সহ ১৫ টি সংস্থার সঙ্গে মেলালেন হাত

ঈশান কিষাণের বান্ধবী কে: এদিকে, অদিতির প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অনুরাগ জানান যে, তিনি ঈশানের বান্ধবী এবং জয়পুরে থাকেন। অদিতি একজন মডেল এবং মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

আরও পড়ুন: ১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?

মিডিয়া রিপোর্ট অনুসারে, অদিতি হুন্ডিয়ার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১২ কোটি টাকা। তিনি তাঁর আয়ের বেশিরভাগ অংশ মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করেন। তিনি একজন সোশ্যাল মিডিয়া স্টারও।