যুবসাথীর টাকা পেতে কী করবেন? এই কাজ না করলে মিস হতে পারে সুযোগ

Published on:

Published on:

Yuva Sathi facing issues taking this step is essential to receive your funds
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুব সাথী (Yuva Sathi Scheme) প্রকল্পে এত বিপুলসংখ্যক আবেদন হওয়ার কারণে বহু মানুষই নিজেদের নথিপত্র যাচাইয়ের আপডেট ঠিকমতো পাচ্ছিলেন না। যার ফলে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছিল। এবার সেই সকল প্রশ্ন এবং সমস্যার সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুবসাথী প্রকল্পে সমস্যা? টাকা পেতে এই কাজ করা জরুরি (Yuva Sathi)

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ২১ বছর-৪০ বছর বয়স পর্যন্ত সকল যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছে যুবসাথী প্রকল্প (Yuva Sathi Scheme)। এই প্রকল্পে প্রতিটি যুবক-যুবতীর প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে। আজকের প্রতিবেদনে রইল সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য।

Yuva Sathi facing issues taking this step is essential to receive your funds

আরও পড়ুন: ভোটার কার্ড পেতে আর লাইনে দাঁড়ানো নয়, ঘরে বসেই ডাউনলোড করুন, জানুন পদ্ধতি

তবে চলতি মাসে বহু যুবক-যুবতি ১৫০০ টাকা করে পাননি। আর এই টাকা না পাওয়ার তদন্ত করে দেখাই গিয়েছে ওদের মাংসক্ষেত্রে নিম্নলিখিত এ কারণগুলোর জন্য টাকায় ঢুকছে। যার মধ্যে অন্যতম হল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি (DBT) অপশন চালু না থাকা। ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে। যুবসাথী পোর্টালে দেওয়া নাম বা জন্ম তারিখের সাথে আধার কার্ডের তথ্যের পার্থক্য।

তাছাড়া বর্তমান হিসাব বলছে এই প্রকল্পে আবেদনকারী সংখ্যা প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটির কাছাকাছি। তবে এত বিপরীত সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে স্বাভাবিকভাবে বেশ কিছুটা সময় লাগছে। যার কারণবশত এই টাকা পেতে অনেকের দেরি হচ্ছে।

তবে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা পেতে দেরি না হলেও। যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য পোর্টালে ম্যানুয়ালি আপলোড করতে বেশ কিছুটা সময় লাগছে। যার কারণবশত পেমেন্টের ক্ষেত্রে বড়সড়ো জট পাকিয়েছে। পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত যুব সাথীর জন্য আবেদন করার পর টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই প্রথমে স্থানীয় বিডিওর কাছে গিয়ে এই বিষয়ে খোঁজ নিতে হবে। তবে মনে রাখবেন বর্তমানে নির্বাচন প্রক্রিয়ায় চলে সকল অফিসাররাই ব্যস্ত রয়েছেন। তাই পূর্ণাঙ্গ সমাধানের জন্য নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে (Yuva Sathi)।