একদিনেই ২০ শতাংশের বৃদ্ধি, বুলেট ট্রেনের গতিতে ছুটছে এই স্টক! দাম মাত্র ৬৩ টাকা

Published on:

Published on:

20 percent increase in this stock in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বুধবার ইউনিভাস্তু ইন্ডিয়া লিমিটেডের (Univastu India Limited) স্টক তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ২৪৬.৪৭ কোটি টাকার মার্কেট ক্যাপের এই কোম্পানির স্টকের দাম একটা সময়ে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৫.৬৮ টাকায় পৌঁছে যায়। তবে, বাজার বন্ধের সময়ে এই স্টক ৫.৬৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৬৬.৬৩ টাকায় বন্ধ হয়েছে। মূলত, কোম্পানিটি একটি বড় অর্ডার পেয়েছে। তারপরেই এই স্টকে বিপুল বৃদ্ধি ঘটছে এবং বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।

শেয়ার বাজারে (Share Market) এই স্টকে বিপুল বৃদ্ধি:

বিস্তারিত: মূলত, মুম্বাই মেট্রো লাইন ৬ (স্বামী সমর্থ নগর থেকে বিক্রোলি – EEH) প্রকল্পের জন্য কোম্পানিটি IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে লেটার অফ এক্সেপটেন্স পেয়েছে। এই প্রকল্পটি MMRDA-র অধীনে নির্মিত হচ্ছে। ওই চুক্তিতে পাওয়ার সাপ্লাই সিস্টেম থেকে শুরু করে ট্রাকশান, ইএন্ডএম ওয়ার্ক, লিফট এবং এসকেলেটরের কাজ, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই, ইনস্টলেশন টেস্টিং এবং কমিশনিং অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, ২ বছরের ডিফল্ট লায়াবিলিটি পিরিয়ডের পর পাঁচ বছরের জন্য মেনটেনেন্স অন্তর্ভুক্ত রয়েছে।
এই সম্পূর্ণ অর্ডারের মোট মূল্য এটি প্রায় ৫০৭ কোটি টাকা বলে জানা গেছে। যার মধ্যে ৪৮৫.৬৭ কোটি টাকা এবং ২.৬৭ মিলিয়ন ইউরো অন্তর্ভুক্ত রয়েছে।

20 percent increase in this stock in share market.

প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য: জানিয়ে রাখি যে, এই প্রকল্পটি ১০৪ সপ্তাহের নকশা এবং নির্মাণ পর্যায়ে সম্পন্ন হবে। তারপরে কোম্পানিটি দীর্ঘমেয়াদে মেন্টেনেন্সের মাধ্যমে আয় করতে থাকবে। এই বৃহৎ অভ্যন্তরীণ অর্ডারটি ইউনিভাস্তু ইন্ডিয়ার অর্ডার বুককে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে এবং মেট্রো রেল পরিকাঠামো বিভাগে কোম্পানির উপস্থিতি আরও জোরদার করেছে। এর মাধ্যমে নগর পরিবহণ প্রকল্পগুলিতে এই কোম্পানির উপস্থিতি আরও প্রসারিত হবে বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন: PNB-র গ্রাহকদের জন্য বড় খবর! Fixed Deposit-এ সুদের হারে পরিবর্তন, এই স্কিমে সর্বোচ্চ রিটার্ন

ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল: জানিয়ে রাখি যে, আর্থিক দিক থেকেও ইউনিভাস্তু ইন্ডিয়া লিমিটেডের
কোম্পানিটি শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে। ২০২৬-এর তৃতীয় ত্রৈমাসিকে এই কোম্পানির রেভিনিউ ছিল ৫৬.১৬ কোটি টাকা। যা এর পূর্বের বছরের একই ত্রৈমাসিকে ৪১.৯৯ কোটি থেকে প্রায় ৩৪ শতাংশ বেশি।

আরও পড়ুন: গ্লোবাল মার্কেটে ভারতের হুঙ্কার! অন্যদিকে, শোচনীয় অবস্থা পাকিস্তানের; সামনে এল বড় রিপোর্ট

এদিকে, নিট মুনাফা হয়েছে ৬.০৩ কোটি টাকা। পূর্বের যা বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফাও ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, বিগত ৫ বছরে এই সংস্থার স্টক প্রায় ৫৪৫ শতাংশ রিটার্ন প্রদান করেছে। ধারাবাহিকভাবে ক্রমবর্ধমান মুনাফা এবং শক্তিশালী অর্ডার বুকের কারণে বিনিয়োগকারীরা ইউনিভাস্তু ইন্ডিয়া লিমিটেডের কস্টকের ওপর নজর রাখছেন।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।