বাংলা হান্ট ডেস্ক:আবার বিধানসভা নির্বাচনের আগে ভাঙন তৃণমূল শিবিরে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর (Purbasthali) উত্তর বিধানসভা কেন্দ্রের কালিকাতলা-১ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামের প্রায় ২০০ পরিবার যোগ দিল হুমায়ুন কবীরের (Humayun Kabir) পার্টিতে। তৃণমূলের অত্যাচারের কারণে তারা দল বদলাতে বাধ্য হয়েছেন, এমনটাই জানিয়েছেন তারা।
হুমায়ুন কবীরের (Humayun Kabir) পার্টিতে ২০০ পরিবারের যোগদান:
জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গাঙ্গুলীর হাত থেকে দলীয় পতাকা নেন এই পরিবারগুলি। তারপর শাসকদলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, এলাকায় ঠিকমতো উন্নয়ন হয়নি। কেউ সঠিকভাবে বিচার পায় না। তাদের আরও অভিযোগ গ্রামে দালালরা সব ব্যাপারে হস্তক্ষেপ করে। রিজওয়ান শেখ, পাপ্পু শেখদের অভিযোগ, ‘তৃণমূল ছেড়েছি তৃণমূলের অত্যাচারের কারণে। সব ব্যাপারে দালালরা নাক গলায়। গ্রামে গ্রামে অশান্তি হলে ন্যায্য বিচার কেউ পায় না।’
পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গাঙ্গুলী গোটা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তার হাত থেকে পতাকা নেওয়ার পর এই পরিবারগুলি অভিযোগ করে বলে, তৃণমূলের হাতে উন্নয়ন হয়নি। জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলেছেন, ‘বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরা বরাবরই শোষিত লাঞ্ছিত। তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন থেকেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাই তারা দীর্ঘদিন থেকেই একটা দ্বিতীয় প্লাটফর্ম খুঁজছিল। সেটাই হুমায়ুন সাহেব আমাদের কাছে এনে দিয়েছেন’।
আরও পড়ুন:যুবসাথী প্রকল্পে আবেদনের আগে সাবধান! এই সরকারি সুবিধাগুলি পেলে বাতিল হবে ফর্ম
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই হুমায়ুন কবীর এই জনতা উন্নয়ন পার্টি শুরু করে। এরপর থেকেই তিনি লাগাতার তৃণমূল শিবিরকে আক্রমণ করেছেন। শুধু তাই নয় একাধিকবার তিনি এবারের বিধানসভা নির্বাচনে তার দল জিতবে এবং সরকার গঠন করবে, বলেছেন। দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী ফলাফল করে এই নতুন পার্টি।
আরও পড়ুন:ভোটের দিন ঘোষণার আগেই প্রচার শুরু, আসানসোলের বারাবনিতে দেওয়াল লিখনে অস্বস্তিতে তৃণমূল

তবে মানুষজন শাসক দলের উপর বীতশ্রদ্ধ হয়েই যে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছে, সেটা বলা বাহুল্য। কারণ দিকে দিকে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই মানুষ নতুন প্রত্যাশায় এই দলে যোগদান করছে। ভোটের ফলাফলের পর বোঝা যাবে নতুন পার্টি হিসাবে কতটা সফল হুমায়ুন কবীরের দল।












