মিডল বার্থ নিয়ে ভুল করছেন? ট্রেনে উঠার আগে জেনে নিন রেলের আসল নিয়ম

Published on:

Published on:

Rules Of Train When can the middle berth be opened
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এছাড়াও ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। পাশাপাশি ভারতীয় রেল হাজার হাজার ট্রেন পরিচালনা করে এবং যাত্রীদের ভ্রমণকে সুবিধাজনক ও আরামদায়ক করার জন্য আধুনিকরণ ও প্রযুক্তিগত অগ্রগতির ওপর কাজ করছে। তবে এবার যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিন্ত করার ক্ষেত্রে রেলের তরফ থেকে বেশ কিছু নিয়ম (Rules Of Train) তৈরি করা হয়েছে‌। জেনে নিন সেই নিয়মগুলো।

মিডল বার্থ কখন খোলা যায়? জানুন রেলের নিয়ম (Rules Of Train)

বেশিরভাগ মানুষই এই সহজ নিয়মগুলি সম্পর্কে অবগত নন এবং তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রেলওয়ের এই নিয়মগুলি খুবই সহজ এবং এটি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনি কি জানেন যে রেলওয়ে ট্রেনের মাঝের বার্থ খোলা এবং বন্ধ করার জন্য প্রয়োজনীয় নিয়ম তৈরি করেছে? আজ আমরা আপনাকে এই সম্পর্কে বলতে যাচ্ছি (Rules Of Train)।

ট্রেনে সফর এখন সাধারণ মানুষের হাতের মধ্যেই। কারণ, দূরের সফর করার জন্য অল্প খরচে সাধারণ মানুষ এই ট্রেনকেই বেছে নেয়। কিন্তু এই সফরের সময় বেশ কিছু নিয়ম আপনাকে মানতে হয়। অর্থাৎ দূরপাল্লার ট্রেন গুলিতে মূলত তিন রকমের বার্থ থাকে। লোয়ার বার্থ, আপার বার্থ ও মিডল বার্থ। সাধারণত মিডল বার্থ ভাঁজ করা থাকে।এবার শোয়ার আগে সেটিকে সোজা করে নিতে হয়। যাতে ওই বার্থে যাত্রীরা শুতে পারেন। এটাই রেলের নিয়ম।

Rules Of Train When can the middle berth be opened

আরও পড়ুন: নয়া পালক মেট্রোর মুকুটে! বছরের শুরুতেই যাত্রীরা পাচ্ছেন বেনজির সুবিধা

কারণ, মিডল বার্থ সোজা করা হলে নীচে থাকা যাত্রীর বসতে অসুবিধা হয়। তাই এই বার্থের জন্য একটি নিয়ম আছে। মানে শোয়ার সময় ছাড়া রাতে ছাড়া অন্য সময় ওই বার্থ খোলা যায় না। অর্থাৎ রাতে শোয়ার সময় হল ১০ টা, আর সকালে ৬ টার মধ্য়ে উঠে আর ভাঁজ করে দিতে হবে।

এছাড়া অন্যান্য ভারতীয় রেলের নিয়মাবলী অনুযায়ী ভারতীয় ট্রেনে ভ্রমণের সময় মদ্যপান বা ধূমপান করা নিষিদ্ধ। যদি এমন কেউ করে থাকেন অথবা ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি ভারতীয় রেলের নিয়ম অনুসারে কোন ব্যক্তি ট্রেনে কোন ধরনের বিস্ফোরক ধরনের জিনিসপত্র বহন করতে পারবেন না (Rules Of Train) ।