বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরে বাংলার জন্য কার্যত উপহারের ডালি সাজিয়ে এনেছে ভারতীয় রেল (Indian Railways)। নতুন লোকাল ট্রেনের রুট চালুর পাশাপাশি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের দিকেও দেওয়া হয়েছে নজর। তাছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। নতুন দুটি সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস ছুটবে বাংলা থেকে। তবে অমৃত ভারত ও বন্দে ভারত ট্রেন নিয়ে সামনে আসলো বড় আপডেট।
অমৃত ভারত ও বন্দে ভারতে RAC বাতিল, কনফার্ম টিকিট বাধ্যতামূলক (Indian Railways)
রেলওয়ে (Indian Railways) বোর্ড কর্তৃক জারি করা এক সাম্প্রতিক বিজ্ঞপ্তি জানাচ্ছে, এই নতুন ট্রেনগুলির ভাড়ার কাঠামো এবং বুকিংয়ের নিয়ম আগের অমৃত ভারত ট্রেনগুলির থেকে কিছুটা আলাদা হবে। অপরদিকে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসেও বদলাচ্ছে নিয়ম। সূত্রের আবর, দুই ক্ষেত্রেই RAC-র কোনও সমস্যা থাকবে না। যাদের কাছে কনফার্ম টিকিট থাকবে তারাই এই ট্রেন গুলোতে ভ্রমন করার সুবিধা পাবেন।

আরও পড়ুন: রান্নার সময় কম? ১৫ মিনিটেই তৈরি ডাল-চিংড়ি, প্রণালী দেখে নিন
এছাড়াও, বন্দে ভারত স্লিপারটিতে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা ভেবে বিশেষ ডিজাইন করা হয়েছে। অর্থাৎ এই ট্রেনটি সুগঠিত বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কম শব্দের সাসপেনশন, একটি আধুনিক ড্রাইভার কেবিন এবং একটি অ্যারোডাইনামিক বডি।
পাশাপাশি একটি প্রতিরক্ষামূলক আর্মার সিস্টেম, জরুরি টক-ব্যাক সুবিধা এবং উন্নত শৌচাগারের ব্যবস্থাও থাকবে। সামগ্রিক ভাবে এই ট্রেনটি যাত্রীদের জন্য চমৎকার অভিজ্ঞতা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। জানা যায়, বন্দে ভারত স্লিপারের ভাড়া নিয়মিত ট্রেনের তুলনায় কিছুটা বেশি। এছাড়াও ৩ এসির ভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ২.৪০ টাকা। ২ এসির ভাড়া প্রতি কিলোমিটারে ৩.১০ টাকা এবং ১ এসির ভাড়া প্রতি কিলোমিটারে ৩.৮০ টাকা। এমনকি এসি ক্লাসের জন্যও জিএসটি প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে
অপরদিকে নতুন নিয়ম অনুযায়ী, অমৃত ভারতে মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও, ন্যূনতম দূরত্বের নিয়মগুলিতে পরিবর্তন আনা হয়েছে।এই নতুন নিয়ম অনুসারে, স্লিপার ক্লাসের জন্য ন্যূনতম ২০০ কিলোমিটারের ভাড়া দিতে হবে ১৪৯ টাকা। দ্বিতীয় শ্রেণির জন্য ন্যূনতম ভাড়া ৩৬ টাকা। পাশাপাশি এই ট্রেনের স্লিপার ক্লাসে শুধুমাত্র তিনটি সংরক্ষণের সুযোগই থাকবে (Indian Railways)।













