রান্নার সময় কম? ১৫ মিনিটেই তৈরি ডাল-চিংড়ি, প্রণালী দেখে নিন

Published on:

Published on:

Recipe here's how to make perfect lentil and shrimp curry in 15 minutes
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন ডাল ভাত খেতে অনেকেই চায় না। এবার সাত বদল করতে চাইলে আপনি হয়তো নানান রকমের পদ বানিয়ে ফেলেন। কিন্তু হাতে যদি কম সময়ে থাকে, তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। দেখে নিন চটজলদি কিভাবে বানিয়ে ফেলতে পারবেন ডাল চিংড়ি। প্রণালী দেখে নিন (Recipe)।

১৫ মিনিটে কীভাবে বানাবেন পারফেক্ট ডাল-চিংড়ি, প্রণালী রইল (Recipe)

হাতে সময় কম থাকলে, ডাল, মাছ, চচ্চড়ি রান্না করা সম্ভব নয়। তবে ডাল-চিংড়ি বানিয়ে নিতে পারেন অল্প সময়ে। এতে একঘেয়ে ডাল-ভাত থেকেও মুক্তি পাবেন। দেখে নিন কীভাবে বানাবেন ডাল চিংড়ি। প্রণালী রইল (Recipe)।

Recipe here's how to make perfect lentil and shrimp curry in 15 minutes

আরও পড়ুন: কলকাতার এত কাছে এমন শান্তি! একবার গেলে বারবার যেতে মন চাইবে এই গ্রামে

উপকরণ:

মুসুরির ডাল: ২৫০ গ্রাম

কুচো চিংড়ি: ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি: ৬ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

টম্যাটো কুচি: ৬ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: ৪টি

হলুদ গুঁড়ো: ১ চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চামচ

ধনে গুঁড়ো: ২ চামচ

শুকনো লঙ্কা: ২টি

গোটা গরম মশলা: ৫ গ্রাম

গরম মশলার গুঁড়ো: ১ চা চামচ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

নুন-চিনি: স্বাদ মতো

ঘি: ১ চামচ

প্রণালী: প্রথমে ডাল সেদ্ধ করে বা হালকা ভেজে নরম করে নিন, তবে যেন গলে না যায়। এরপর নুন ও হলুদ মাখানো চিংড়ি হালকা ভেজে তুলে রাখুন। তারপর তেল গরম করে তেজপাতা ও অন্যান্য গরম মশলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিন। এরপর গুঁড়ো মশলা ও নুন দিয়ে কষান। তারপর মশলা কষানো হলে সেদ্ধ ডাল ও ভাজা চিংড়ি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর প্রয়োজন মতো জল, চিনি ও ঘি/নারকেলের দুধ দিয়ে ঘন করে রান্না করুন। তারপর কাঁচালঙ্কা ও ধনে পাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন (Recipe)।