‘ঘরের জীবন প্রকাশ্যে আনলেই…’ , সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হিরণ চট্টোপাধ্যায়

Published on:

Published on:

Hiran Chatterjee opens up on privacy after second marriage
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ে করলেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সমাজমাধ্যমে নিজেই বিয়ের ছবি ভাগ করে নেওয়ার পর থেকেই সেই বিয়ে ঘিরে শুরু হয়েছে চর্চা। ঠিক এই সময়েই ভাইরাল হয়েছে হিরণের একটি সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তিনি ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন হিরণ (Hiran Chatterjee)

পেশায় মডেল ঋত্বিকার সঙ্গে হিরণের (Hiran Chatterjee) এই বিয়ে ঘিরে কৌতূহলের পাশাপাশি বিতর্কও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ঠিক এই আবহেই হিরণ চট্টোপাধ্যায়ের দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি ব্যক্তিগত জীবন এবং সমাজমাধ্যমের সীমারেখা নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন।

সাক্ষাৎকারে হিরণ (Hiran Chatterjee) বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে একটি ব্যক্তিগত পরিসর থাকা দরকার। সেই জায়গাটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা সোশ্যাল মিডিয়ার সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।’ তাঁর কথায়, সিনেমার মাধ্যমে মানুষ তাঁকে চিনেছে এবং ২০২০ সাল পর্যন্ত তিনি শুধুমাত্র নিজের কাজ ও সিনেমা সংক্রান্ত বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন।

রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তাঁর পোস্টের বিষয়বস্তুও বদলেছে বলে জানান হিরণ (Hiran Chatterjee)। বর্তমানে তিনি মূলত রাজনৈতিক কাজ এবং গবেষণামূলক বিষয় নিয়েই সমাজমাধ্যমে লেখেন। তাঁর মতে, যে ঘর ও চার দেওয়ালের মধ্যে তিনি বাঁচেন, সেটাই যদি পুরোপুরি প্রকাশ্যে এনে দেওয়া হয়, তাহলে ব্যক্তিগত বলে আর কিছুই থাকে না। এতে মানুষের নিজের “আমি” বা “আমিত্ব” ধীরে ধীরে গুলিয়ে যায়।

সাক্ষাৎকারে তিনি (Hiran Chatterjee) আরও বলেন, অনেকেই শুধুমাত্র টিআরপি বা প্রচারের জন্য নিজেদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেন। হলিউডের উদাহরণ টেনে তিনি জানান, নেগেটিভ পাবলিসিটির মাধ্যমেও অনেকে পরিচিতি বাড়িয়েছেন। তবে তিনি সেই পথে হাঁটতে রাজি নন। তাঁর মতে, জীবন বড় না ছোট, তা মুখ্য নয়, বরং জীবনকে আমরা কীভাবে দেখি সেটাই আসল।

Hiran Chatterjee opens up on privacy after second marriage

আরও পড়ুনঃ হয়রানির ইতি, সরকারি হাসপাতালে বেড খালি কি না জানা যাবে বাড়ি বসেই! রাজ্যকে ৩০ দিনের আল্টিমেটাম হাই কোর্টের

দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর হিরণের (Hiran Chatterjee) এই মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার মাঝেই হিরণ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য সোশ্যাল মিডিয়া ও সেলিব্রিটি প্রাইভেসি নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।