‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, ছাব্বিশের নির্বাচনের আগেই হঠাৎ এ কী কথা মুখ্যমন্ত্রীর!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের সংস্কৃতিকে অবমাননা এবং ইতিহাস বদলানোর চেষ্টার বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা (Mamata Banerjee)

নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, দেশে ক্রমেই অসহিষ্ণুতা এবং অকৃতজ্ঞতার পরিবেশ তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধীর মতো মহান ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না। পরিকল্পিত ভাবে ইতিহাস বিকৃতি এবং গৌরবময় অতীত মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee took a dig at central on netaji birth anniversary

এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ: প্রক্রিয়া নিয়েও কেন্দ্রকে কটাক্ষ শানাতে ছাড়েননি মমতা। সাধারণ মানুষের হয়রানির অভিযোগ এনে তিনি বলেন, ভোটার তালিকায় তথাকথিত অমিল থাকার অজুহাতে প্রায় দু কোটি মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সরাসরি গণতান্ত্রিক অধিকারের উপরে আঘাত হানার সামিল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি আরও বলেন, রাজ্যের পরিচয় এবং সংস্কৃতিকে ক্ষুন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার যে শুধু ইতিহাসকেই কলুষিত করছে তাই নয়, মানুষের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করছে।

আরও পড়ুন : কনের সাজে নজরকাড়া মধুমিতা, ফিশ ফ্রাই থেকে মোগলাই খানা, কী ছিল বিয়ের মেনুতে?

কী বললেন মুখ্যমন্ত্রী: মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি রক্ত চেয়েছিলেন, আর আজ তিনি প্রাণ বাঁচানোর লড়াইয়ে নামার জন্য আহ্বান জানাচ্ছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা আজ মানুষের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালাচ্ছে ভবিষ্যতে তাদেরও জবাব দিতে হবে।

আরও পড়ুন : আরও কিছুদিনের স্বস্তি, মহুয়ার ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় লোকপালকে আরও দুমাস সময় দিল হাইকোর্ট

শুক্রবার নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আবারও ‘দিল্লি চলো’ স্লোগান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।