কনের সাজে নজরকাড়া মধুমিতা, ফিশ ফ্রাই থেকে মোগলাই খানা, কী ছিল বিয়ের মেনুতে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় বিয়ে সারলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সরস্বতী পুজোর রাতেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর গলায় মালা দিয়ে সাতপাক ঘুরলেন অভিনেত্রী। প্রথম বিয়ে ভাঙার বেশ অনেকগুলো বছর পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মধুমিতা। আর বেশ জাঁকজমকের সঙ্গে।

দ্বিতীয় বিয়ে সারলেন মধুমিতা (Madhumita Sarcar)

লাল বেনারসী এবং গা ভর্তি সোনার গয়নায় সাবেকি সাজেই বিয়ে সেরেছেন মধুমিতা। দেবমাল্যকে দেখা গেল লাল বন্ধগলা এবং ধুতিতে। আর শ্বশুরবাড়ির তরফে দেওয়া সাদা পাঞ্জাবি পরে বিয়ে করতে বসেছিলেন তিনি। সাজে পরস্পরকে টেক্কা দিয়েছেন নবদম্পতি। তবে খানাপিনার কী ব্যবস্থা ছিল এদিন?

Madhumita sarcar wedding menu revealed

কী ছিল মেনুতে: বিয়ের মেনুতে মোগলাই খানারই প্রাচুর্য ছিল বেশি। অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখেননি তাঁরা। প্রথম পাতেই ছিল ভেটকি ফিশ ফ্রাই, রেশমি কাবাব এবং হরিয়ালি কাবাব। মেনুর মূল আকর্ষণ ছিল বিরিয়ানি। এছাড়াও ছিল গরম বাটার নান এবং চিকেনের একটি বিশেষ পদ। সঙ্গে স্যালাড, রায়তা তো ছিলই।

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে নাশকতার আশঙ্কা, এআই সানগ্লাসে সন্দেহভাজন ধরবে দিল্লি পুলিশ

ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বিয়ে: নিরামিশাষীদের কথা মাথায় রেখে পনিরের একাধিক পদ মেনুতে রেখেছিলেন মধুমিতা (Madhumita Sarcar)। শেষ পাতে হরেক মিষ্টির সঙ্গে সঙ্গে আয়োজন ছিল বেনারসি পানেরও। ধুমধাম করে বিয়ে করলেও মধুমিতা দেবমাল্যর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং টলিপাড়ার কয়েকজন বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিয়ে।

আরও পড়ুন : নতুন বছরে বিরাট চমক, ছোটপর্দায় ফিরছেন মিমি! কোন চ্যানেলে দেখা যাবে জানেন?

দেবমাল্যর সঙ্গে প্রেম নিয়ে কোনও রাখঢাক করেননি মধুমিতা। প্রথম থেকেই বিয়ে করারই সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। এদিন পায়ে হেঁটেই বিয়ের মণ্ডপে পৌঁছান মধুমিতা। সাবেকি বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই গাঁটছড়া বেঁধেছেন মধুমিতা দেবমাল্য।