বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দা থেকেই তাঁর উত্থান। ‘গানের ওপারে’র হাত ধরে প্রথম টিভির পর্দায় আত্মপ্রকাশ করেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তারপর থেকে আর পিছু ফিরে দেখতে হয়নি তাঁকে। বর্তমানে তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী। দুই বাংলাতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এখনও অনেক দর্শকের কাছে তিনি ‘পুপে’ হয়েই রয়েছেন।
ছোটপর্দায় ফিরছেন মিমি (Mimi Chakraborty)
বড়পর্দায় কাজ করার পর থেকে আর তেমন ছোটপর্দায় তেমন দেখা যায় না মিমিকে। তবে এবার দর্শকদের জন্য রয়েছে বড় চমক। ছোটপর্দায় ফিরছেন মিমি। তবে কি আবারও সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে মিমিকে?

কোথায় দেখা যাবে: আজ্ঞে না। মিমি সিরিয়ালে ফিরছেন না বটে, তবে আবারও টেলিভিশনে দেখা যাবে তাঁকে। ছোটপর্দার জনপ্রিয় নন ফিকশন শো লাখ টাকার লক্ষ্মীলাভ এর সময় ১ ফেব্রুয়ারি থেকে সাতটার বদলে দেখা যাবে ছটায়। আর ওইদিন সিজন ২ এর ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে মিমিকে।
আরও পড়ুন: বড়সড় নাশকতার ছক? প্রজাতন্ত্র দিবসের আগেই জম্মু কাশ্মীরে যৌথ সেনা অভিযান, নিকেশ জইশ জঙ্গি
কী জানালেন মিমি: প্রচার ঝলকে মিমিকে (Mimi Chakraborty) বলতে শোনা যায়, তাঁর মা নিয়মিত এই শোয়ের দর্শক। এখানকার লক্ষ্মীদের জীবনসংগ্রাম দেখে তিনি অনুপ্রাণিত। পাশাপাশি শোয়ের মঞ্চে নিজের সুপারহিট গান ‘দুষ্টু কোকিল’এ নাচতেও দেখা যায় মিমিকে।
আরও পড়ুন : ডলারের তুলনায় রেকর্ড পতন টাকার, কবে হাল ফিরবে বাজারের?
প্রসঙ্গত, দর্শকদের অনুরোধে এবার থেকে এই শোটি সম্প্রচারিত হবে দেড় ঘন্টা ধরে। প্রতি পর্বে ৪ জন প্রতিযোগী অংশ নেবে। মাসিক ফিনালের বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা।












