বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য ফের দুঃসংবাদ! দক্ষিণ পূর্ব রেলের (Indian Railways) আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এই সময় একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন ও বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশকিছু ট্রেনে যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ জানুয়ারি সোমবার থেকে ১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত এই ট্রেন চলাচলের ওপর পরিবর্তন আনা হয়েছে।
দক্ষিণ পূর্ব রেলে কাজ, বাতিল ও রুট বদল একাধিক ট্রেনের (Indian Railways)
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ ওমার জানিয়েছেন রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৩টি ট্রেন (Indian Railways) সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু তো আংশিকভাবে সংক্ষিপ্তকরণও করা হয়েছে।

আরও পড়ুন: সপ্তাহান্তে কী বানাবেন ভাবছেন? একবার দুধ সারস পিঠে ট্রাই করলে আর কিছু চাইবেন না
সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি বাতিল থাকবে, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস। ২৭ ও ২৯ জানুয়ারি বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।আগামী ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এই যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। পাশাপাশি আগামী ৩০ জানুয়ারি টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। এমনকি আদ্রা-আসানসোল-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
একইসঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২৭ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। এছাড়া গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৭,২৯ ও ৩১ জানুয়ারি আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জারের গড়বেতা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-মেদনাপুর-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে। রেলের এই সিদ্ধান্তে নিত্যদিনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে। কারণ, আদ্রা এডুকেশনের রেল পথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড় সমস্যার কারণ হতে চলেছে (Indian Railways)।













