বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। পাশাপাশি ডিজিটাল ভারত গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবার ওপরে জোড় দেওয়া হচ্ছে। এবার এই ডিজিটাল পরিষেবা ব্যবহার বাড়ানো এবং যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল কুমার মহালা শিয়ালদহ রেল স্টেশনে একটি বিস্তৃত জনসচেতন ও আউট রিচ কর্মসূচি পরিচালনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল Railone অ্যাপের প্রচার করা পাশাপাশি যাত্রীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের ডিজিটাল চাহিদা সম্পর্কে অবহিত করা।
কাউন্টারের ভিড় কমাতে বড় উদ্যোগ, অ্যাপ টিকিটে জোর রেলের (Indian Railways)
এই কর্মসূচির সময় সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ও তার দল বিভিন্ন শ্রেণীর যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন। পাশাপাশি রেলওয়ে ডিজিটাল পরিষেবা ও যাত্রীদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করার পাশাপাশি যাত্রীদের প্রযুক্তি বান্ধব করে তোলা অভিযান করেন। এই অভিযানে তিনি জানান Railone অ্যাপ আধুনিক রেল যাত্রার (Indian Railways) একটি ওয়ানস্টপ সলিউশন হিসেবে কাজ করে।

আরও পড়ুন: ট্রেনের কামরায় সামান্য তর্কাতর্কি, মুহূর্তে ছুরি বের করে অধ্যাপককে কোপ সহযাত্রীর
এই অ্যাপটির প্রধান সুবিধা হল আপনি সহজ ও ঝামেলাহীন ভাবে টিকিট কাটতে পারবেন। পাশাপাশি আপনাকে টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এছাড়াও রিয়েল টাইম টেবিল অর্থাৎ ট্রেনের সময়সূচি, লাইভ রানিং স্ট্যাটাস, প্ল্যাটফর্ম নম্বর সংক্রান্ত সব তথ্য তাৎক্ষণিকভাবে আপনি পাবেন।
একই সঙ্গে বিভিন্ন যাত্রী পরিষেবাকে আরও সহজ ও ব্যবহারকারীর বান্ধব প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। এছাড়াও যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল কুমার মহালা সেই সমস্ত যাত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন যারা এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সংশয় বা অনিচ্ছুকতা প্রকাশ করেছিলেন।
যাত্রীদের প্রযুক্তিগত সমস্যা ও ব্যবহারজনিত অসুবিধায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ধাপে ধাপে সহযোগিতার মাধ্যমে ডিজিটাল বিভাজন দূর করার চেষ্টা করা হয়। এছাড়াও এই অ্যাপটির ব্যবহার পদ্ধতি, পেমেন্ট নিরাপত্তা ও প্রযুক্তিগত সমস্যা সংক্রান্ত বিষয়ক যাত্রীদের আশ্বস্ত করা হয় (Indian Railways)।













