সুপ্রিম মান্যতা দিতেই বড় ঘোষণা! ৩ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, দায়িত্বে কারা?

Published on:

Published on:

Raj Bhavan decision to VC Recruitment amidst Supreme Court order
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ ফাঁকা ছিল। এই নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। এই নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে একটি সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি গঠন করা হয়। সেই কমিটির বাছাই করা নামের মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজভবন ও রাজ্য শিক্ষা দপ্তর একমত হয়। সেই আটটির মধ্যেই তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ (VC Recruitment) করে দিলেন রাজ্যপাল

কোন বিশ্ববিদ্যালয়ে কে উপাচার্য হিসেবে দায়িত্বে নিয়েছেন (VC Recruitment)?

রাজভবন সূত্রে জানা গেছে, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অরুণাশিস গোস্বামী। এছাড়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন দেবব্রত বসু এবং পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেছেন দেবব্রত মিত্র। রাজভবনের পছন্দের এই তিনজন উপাচার্য ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করলেও, শিক্ষা দপ্তরের পছন্দের বাকি পাঁচজন এখনও নিয়োগ (VC Recruitment) পাননি। পাশাপাশি, আগেই মতভেদ থাকায় আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এখনও আটকে রয়েছে।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ (VC Recruitment) সংক্রান্ত মামলার শুনানির সময় সম্প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্য সরকার ও উপাচার্য পক্ষের আইনজীবীরা জানান, মোট এগারোটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ এখনও বাকি। এর মধ্যে আটটি ক্ষেত্রে দুই পক্ষই সহমত পোষণ করেছে, বাকি রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়।

সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, যে আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দুই পক্ষ সহমত হয়েছে, সেখানে অবিলম্বে নিয়োগ (VC Recruitment) প্রক্রিয়া শুরু করতে হবে। আর বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিকে নতুন করে নাম বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Supreme Court r

আরও পড়ুনঃ ভোটের মুখে নবান্নের বড় পদক্ষেপ, উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে জেলায় জেলায় শীর্ষ আধিকারিক

পুরোনো প্যানেল থেকেই উপাচার্য নেওয়া হবে নাকি নতুন করে সম্পূর্ণ প্রক্রিয়া (VC Recruitment) শুরু হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই কমিটি। চার সপ্তাহের মধ্যে আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তার আগেই তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে দেওয়া হল।