‘ক্ষমতা থেকে আপনাকে টেনে নামাবোই, এই সরকারি কর্মচারীরা..,’ DA ইস্যুতে এবার বিস্ফোরণ

Published on:

Published on:

dearness allowance(110)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটমুখী রাজ্যে নিজেদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। রাজ্যের দুয়ারে বিধানসভা ভোট। তার আগে ডিএ-সহ (Dearness Allowance) বেশ কয়েকদফা দাবি সামনে রেখে নিজেদের আন্দোলন আরও বড় করার ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সাফ বলা হয়েছে, তাদের দাবি না-মিটলে প্রশাসনিক কাজ অচল করার হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ।

ডিএ ইস্যুতে বাড়ছে ক্ষোভ | Dearness Allowance

মঙ্গলবার শহিদ মিনারে সমাবেশ করে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া না-পেলে এবং তাদের সমস্ত দাবি না মানা হলে আসন্ন বিধানসভা ভোটে প্রশাসনিক কাজকর্ম অচলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) অনুযায়ী মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, বকেয়া সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন অধ্যাপক বিমলশঙ্কর নন্দ।

শহিদ মিনারে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বিমলশঙ্কর নন্দ বিস্ফোরক দাবি করে বলেন, তাঁর কর্মজীবন থেকে ২৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ দেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিঁনি বলেন, “এক সময় এই জায়গায় এসে আপনি বলে গিয়েছিলেন যে সরকার ডিএ (Dearness Allowance) দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকারও অধিকার নেই। তখন আপনি ছিলেন বিরোধী নেত্রী। এই আজ আমরা বলছি আপনারও ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। ওখান থেকে আপনাকে আমরা টেনে নামাবোই। এই সরকারি কর্মচারীরা নামাবে।’’

dearness allowance(82)

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে লম্বা ছুটি! জানুন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, সম্পূর্ণ তালিকা প্রকাশ

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, এঁরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। চুরি করে চাকরি যাঁদের দিয়েছেন, তাঁদের মতো পাননি। এঁরা সৎ ভাবে কাজ পেয়েছে। এঁদের গলার জোর বেশি। তাঁর কথায়, “লাখ লাখ টাকা খেয়ে নিল আমাদের। ২০০৬ সালে যে বর্ধিত টাকা এসেছিল, এই সরকার সেই টাকা খেয়ে নিল। চোর শুনেছি৷ কিন্তু এই ভাবে জালিয়াতি চুরি দেখিনি।’’ এইভাবেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিঁনি।