বাংলাহান্ট ডেস্ক : আগামী ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এবারে রাজ্যের প্রায় ১০ লক্ষ পড়ুয়া বসতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষায়। পরীক্ষার দিনগুলিতে যাতে রাস্তায় বেরিয়ে কোনও ভোগান্তির মধ্যে পড়তে না হয় পরীক্ষার্থীদের তার জন্য এবার বড় উদ্যোগ নিল কলকাতা পুলিশ। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শহরের রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। নতুন করে কিছু ট্রাফিক বিধি জারি করা হয়েছে পুলিশের তরফে।
মাধ্যমিক পরীক্ষার (Madhyamik) সময় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের
পরীক্ষার সময় শহরের রাস্তায় যানজট এড়াতে কলকাতা পুলিশের অধীনস্থ এলাকাগুলিতে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যবাহী যান গুলিতে থাকছে ছাড়। এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল, অক্সিজেন, লুব্রিকেন্ট, দুধ, ওষুধ, সবজি, ফল, মাছের মতো পণ্যবাহী যানগুলি সকাল ৮ টা পর্যন্ত চলাচল করতে পারবে শহরের রাস্তায়।

কোথায় হবে যান নিয়ন্ত্রণ: কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে প্রয়োজন বুঝে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যদি তেমন পরিস্থিতি হয় তাহলে কিছু রাস্তায় যানবাহনের পথ ঘোরানো হতে পারে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন : ফের ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন যাত্রীবাহী বিমান! রাজনৈতিক নেতা সহ মৃত্যু ১৫ জনের
জারি হবে নয়া বিধি: মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার জন্য আগে থেকেই কিছু নিয়ম বিধি জারি করা হয়েছে। সেগুলির সঙ্গে নতুন নিয়ম গুলিও কার্যকর হবে বলে জানা গিয়েছে। সেই মতো যান চলাচল নিয়ন্ত্রণ হবে শহরের রাস্তায়।
আরও পড়ুন : আচমকাই প্লেব্যাক কেরিয়ারে ইতি, ভোটের আগে BJP-তে যোগ দিচ্ছেন অরিজিৎ? জল্পনায় তোলপাড়
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ এবং ১২ তারিখে রয়েছে পরীক্ষা। ২০ জানুয়ারির মধ্যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
















