‘ভারতে ১৪০ কোটি ক্রিকেট বিশেষজ্ঞ রয়েছে’, গৌতম গম্ভীরকে অপসারণের দাবিতে কী জানাল BCCI?

Published on:

Published on:

What did the BCCI say about Gautam Gambhir's removal?
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে একাধিকবার সমালোচনার সম্মুখীন হয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথমে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক টেস্ট সিরিজ পরাজয়, এবং তারপর ভারতের মাটিতেই নিউজিল্যান্ডের প্রথম ODI সিরিজ জয়ের পর এই সমালোচনার তীব্রতা আরও বৃদ্ধি পায়। এমনকি, ক্রিকেট অনুরাগীদের একাংশ হেড কোচের পদ থেকে গৌতম গম্ভীরকে অপসারণ এর দাবিও জানান। এই আবহে চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের T20 বিশ্বকাপকে গম্ভীরের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এমনকি, টিম ইন্ডিয়া যদি শিরোপা না জিততে পারে, তাহলে গম্ভীরকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও বিভিন্ন দাবি সামনে এসেছে। এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট বোর্ড সাম্প্রতিক বিষয়টির পরিপ্রেক্ষিতে এতদিন নীরব থাকলেও এবার গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে বোর্ড। ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই ধরণের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন এবং একটি বড় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ভার ১৪০ কোটি ক্রিকেট বিশেষজ্ঞের দেশ, যেখানে প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে।

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রসঙ্গে কী জানালেন BCCI সচিব:

‘আমরা কাউকে চুপ করিয়ে দিতে পারি না’: স্পোর্টস্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে দেবজিৎ সাকিয়া গৌতম গম্ভীর সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত ১৪০ কোটি মানুষের দেশ এবং তাদের প্রত্যেকেই একজন ক্রিকেট বিশেষজ্ঞ। প্রত্যেকেরই একটি মতামত আছে। এটি একটি গণতান্ত্রিক দেশ, এবং আমরা কাউকে চুপ করিয়ে রাখতে পারি না। মতামতদাতারা তাঁদের মতামত প্রকাশ করার ক্ষেত্রে স্বাধীন। যার মধ্যে মিডিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘চারপাশে প্রচুর গুজব ভেসে বেড়াচ্ছে এবং প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, এমনকি অন্যান্য ব্যক্তিরাও তাদের মতামত প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়া এগুলিতে ভরে গেছে।’

What did the BCCI say about Gautam Gambhir's removal?
BCCI সচিব দেবজিৎ সাইকিয়া

‘বোর্ডে দক্ষ সিদ্ধান্ত গ্রহণকারীরা আছেন’: সাইকিয়া জানান, ‘কিন্তু মূল কথা হল, আমাদের একটি ক্রিকেট কমিটি আছে। যার মধ্যে প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন। তাঁরা এই বিষয়ে যথেষ্ট দক্ষ এবং সমস্ত সিদ্ধান্ত নেন। অন্যদিকে, দল নির্বাচনের ক্ষেত্রে, আমাদের ৫ জন নির্বাচক আছেন। তাঁরা প্রত্যেকেই তাঁদের পদের জন্য সম্পূর্ণ যোগ্য। তাঁরই সিদ্ধান্ত নেন। প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রেই বিপরীত মতামত থাকতে পারে। আমরা সেই মতামতগুলিও বিবেচনা করি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ক্রিকেট কমিটি এবং নির্বাচকরা নেন।’

আরও পড়ুন: ফের বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? ট্রাম্পের একটি হুমকিতেই চিন্তায় গোটা বিশ্ব

মনোজ তিওয়ারিও গম্ভীরের অপসারণের দাবি জানিয়েছিলেন: জানিয়ে রাখি যে, ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি BCCI-এর কাছে হেড কোচ গৌতম গম্ভীরকে অপসারণের দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, যদি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল ২০২৬ সালের T20 বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে BCCI-এর উচিত গৌতম গম্ভীরের জন্য একটি বড় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া।

আরও পড়ুন: ৫ বছরে ৩,৯০০ শতাংশের বৃদ্ধি! বিনিয়োগকারীদের মালামাল করল এই স্টক, দাম মাত্র এত টাকা

এদিকে, মনোজ আরও বলেন, BCCI সচিব জানিয়েছেন যে, গম্ভীরকে তাঁর চুক্তির মেয়াদ শেষ পর্যন্ত ধরে রাখা হবে। কিন্তু, যদি গম্ভীর ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভালো ফলাফল দিতে না পারেন, তাহলে BCCI-এর উচিত তাঁকে সরিয়ে দেওয়া।