চলবে ইন্টারলকিং-এর কাজ, একের পর এক ট্রেন বাতিল—ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

Published on:

Published on:

Indian Railways several trains canceled due to interlocking work
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই যাত্রীদের ভোগান্তি। ইন্টারলকিং কাজের জেরে বাতিল একাধিক ট্রেন (Indian Railways)। যার ফলে অসুবিধার শিকার হতে চলেছে সাধারণ যাত্রীরা। সূত্রের খবর সীতারামপুর-বারাচক রেল শাখায় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হবে। যার ফলে প্রি নন- ইন্টারনকিং ও নন ইন্টারলকিং এর কাজ সম্পূর্ণ হবে। যার কারণবশত পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

ইন্টারলকিংয়ের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে এই ইন্টারলকিং কাজের জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন (Indian Railways)। অন্যদিকে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি দূরপাল্লার ট্রেনের যাত্রার ক্ষেত্রেও সময় নিয়ন্ত্রণ করা হয়েছে। এক নজরে দেখে নিন এই দুদিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।

Indian Railways several trains canceled due to interlocking work

আরও পড়ুন: পরীক্ষার আগে হোঁচট! সময়মতো পৌঁছলই না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সরকারি মডেল প্রশ্নপত্র

রেল সুত্রের খবর অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ইন্টারলকিং কাজের ৬৩৫৫৫ বর্ধমান–বারকাকানা লোকাল ও ৬৩৫৫৬ বারকাকানা–বর্ধমান লোকাল। তার পরে ১ ফেব্রুয়ারিও বাতিল করা হয়েছে ৬৩৫৫৫ বার্ধমান–বারকাকানাগামী ট্রেন (Train) ও ৬৩৫৫৬ বারকাকানা–বর্ধমানগামী ট্রেন। ১৩৫০৩ বর্ধমান–হাটিয়া এক্সপ্রেস, ১৩৫০৪ হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস, ১৩৫৪৫ আসানসোল–গয়া এক্সপ্রেস, ১৩৫৪৬ গয়া–আসানসোল এক্সপ্রেস, ৬৩৫৪১ আসানসোল–গোমো প্যাসেঞ্জার, ৬৩৫৪২ গোমো–আসানসোল প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।

অপরদিকে সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান- ঝাঝা-বর্ধমান ট্রেনটি আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি আসানসোল পর্যন্ত চলবে। অপরদিকে ১২৩৫৪ লালকুয়া–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ৩১ জানুয়ারি যাত্রা শুরু করবে। এই এক্সপ্রেসের যাত্রাপথ ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

এর পাশাপাশি ১৩১৫১ কলকাতা– জম্মু তাওয়াই এক্সপ্রেস ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করবে। এই এক্সপ্রেসের যাত্রা ১০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে।এই কাজের জন্য এক্সপ্রেসগুলিকে ধীরগতিতে চালানো হবে অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত থামিয়ে রাখা হবে (Indian Railways)। তবে এই কাজের যেরে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে যে হয়রানির শিকার হতে হবে সে কথাও মনে করা হচ্ছে। কিন্তু এই কাজের ফলে যাতায়াত বাবস্থা আরও মসৃণ হবে বলে বলছেন কর্তৃপক্ষ।