পরীক্ষার আগে হোঁচট! সময়মতো পৌঁছলই না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সরকারি মডেল প্রশ্নপত্র

Published on:

Published on:

WBCHSE students are in trouble for not getting the model question paper before the exam
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর শুরু হতে চলেছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। এই বছর থেকে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে ক্ষোভ সৃষ্টি হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবক মহলে। কারণ দেরিতে পাওয়া যাচ্ছে উচ্চমাধ্যমিক মডেল প্রশ্নপত্র। আর এই পরিস্থিতিতে কবে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেবে পরীক্ষার তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।

পরীক্ষার আগে মডেল প্রশ্নপত্র না পেয়ে সমস্যায় উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা (WBCHSE)

চলতি বছর থেকে শুরু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। তৃতীয় সেমিস্টার ওএমার শিট-এ পরীক্ষা দিলেও চতুর্থ তথায় চূড়ান্ত সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। যার ফলে নতুন ধাঁচে প্রশ্নপত্র নিয়ে বেশ ধোঁয়াশায় রয়েছে অনেকেই। আর এই অবস্থায় প্রস্তুতিতে জোর দিতে চেয়েছিল স্কুলগুলি।

 WBCHSE students are in trouble for not getting the model question paper before the exam

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে লম্বা ছুটি! জানুন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, সম্পূর্ণ তালিকা প্রকাশ

তবে শিক্ষা সংসদের দাবি, শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন পেতে সময় লেগেছে। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর জন্য ২৭ জানুয়ারি থেকে সংসদে পাঁচটি আঞ্চলিক অফিস থেকে বই বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে ২২ টি বিষয়ে মডেল প্রশ্নপত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, দ্রুততার সঙ্গে মডেল প্রশ্নপত্র পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই তা বাছাই করতে কিছুটা সময় লেগেছে।

তবে এই বিষয়ে অনেকেই দাবি করছেন, এসাআইআর এর কাজে শিক্ষকদের ব্যস্ততার কারণে এই দেরি হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক রাজা দে বলেন, “এই মডেল প্রশ্ন বিতরণ করতে অনেকটাই দেরি করে ফেলল। টাকা দিয়ে বই কিনে এখন লাভ হবে না।”

যদিও বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মোট ৬৩টি বিষয় পড়ায়। তার মধ্যে ১৬টি বৃত্তিমূলক বিষয়। মডেল প্রশ্ন পাওয়া যাচ্ছে শুধু মাত্র মূল বিষয়গুলির জন্য। শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বৃত্তিমূলক প্রশ্নপত্র পাওয়া যাবে। কিন্তু ১০-১২টি বিষয়ে কোনও প্রশ্ন ছাপানো হয়নি, যার কারণ ওই বিষয়ে পড়ুয়ার সংখ্যা নগণ্য। আর এই বিষয়ে প্রশ্নপত্র পিডিএফ অনলাইনে আপলোড করা হবে। এছাড়াও শিক্ষকদের একাংশ মনে করছেন, প্রশ্ন না ছাপিয়ে তার আগেই অনলাইনে আপলোড করা উচিত ছিল। তাহলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হতো (WBCHSE)।