বাংলা হান্ট ডেস্ক: মাছের ভেড়ি দখল ঘিরে অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়াতে(Haroa)। ভেড়ির জন্য জমি লিজ দিয়ে ঠিকমতো টাকা না পেয়ে জমির মালিকরা কোঅপারেটিভ ভাবে ভেড়িতে চাষ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিলে, হুমকি দেন তৃণমূল নেতা মিলন মোল্লা, এমনটাই অভিযোগ উঠেছে।
হাড়োয়ায়(Haroa) তৃণমূল নেতার বিরুদ্ধে ভেড়ি দখলের অভিযোগ
হাড়িভাঙ্গা ভেড়ি নিয়ে বিবাদ শুরু হয়েছে হাড়োয়াতে। ১২০ বিঘার উপর তৈরি হয়েছে এই ভেড়িটি। স্থানীয় লোকজনকে সরকার থেকে তাদের জমির পাট্টা দেওয়া হয়েছিল। লিজের বিনিময় সেই জমিতে ভেড়ি তৈরি করেন তৃণমূল নেতা মিলন মোল্লা।
জানা গেছে ছয় বছর ধরে ৪২০ জন পাট্টা হোল্ডার এর জমিতে, তিনি মাছ চাষ করছেন। কিন্তু জমির মালিকদের অভিযোগ, তিনি লিজের টাকা বাড়ান না, সময়মতো টাকাও দেন না। এই কারণে তারা প্রশাসনের নানা স্তরে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন এবং ওই জমিতে আর মিলন মোল্লাকে চাষ করতে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। কিন্তু এরপরেই শুরু হয়েছে ঝামেলা। মিলন মোল্লা মাছ চাষের জমিতে নতুন করে জল ঢোকাতে শুরু করলে এই ঝামেলার শুরু হয়। একজন পাট্টা হোল্ডার দীপক কুণ্ডু বলেন সন্ধ্যার পর ওই এলাকায় যাওয়া যায় না বোমাবাজির জন্য। অভিযোগের তীর তৃণমূল নেতার দিকে।
আরও পড়ুন:কলকাতা মেট্রো সম্প্রসারণে মেগা ফান্ডিং! বাজেটে কোথায় কত টাকা বরাদ্দ করলেন নির্মলা? জানুন
অন্যদিকে মিলন মোল্লা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, তিনি দলীয় নেতৃত্বের নির্দেশেই ওই একশো কুড়ি বিঘা জমিতে মাছ চাষ করছেন গত ৬ বছর ধরে। তার অভিযোগ তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। তাঁর দাবি ন্যাসাৎ করে দিয়েছেন সেখানকার অঞ্চল তৃণমূল নেতা সিরাজুল ইসলাম। তিনি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও অস্বীকার করেছেন এবং গরিব চাষীদের জমি জোর করে দখল করে মাছের ভেড়ি চালাচ্ছেন মিলন মোল্লা, এই অভিযোগও তুলেছেন।
আরও পড়ুন:মার্কিন শুল্কের ধাক্কা সামলাতে বাজেটে বড় দাওয়াই, কর কমিয়ে রপ্তানিতে জোর কেন্দ্রের

ঘটনাটি নিয়ে চাপান উতোর শুরু হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে। বোমাবাজি এবং হুমকি দেওয়া নিয়ে অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে হারোয়ার গোবেড়িয়া আবাদ অঞ্চলের হাড়িভাঙ্গা ভেড়িতে, ভোটের আগে যা অস্বস্তি বাড়াতে পারে তৃণমূল দলীয় নেতৃত্বের।














