বাংলাহান্ট ডেস্ক : জমে উঠেছে টিআরপির (TRP) লড়াই। কেউ কাউকে একটুও জমি ছাড়তে নারাজ। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। গত সপ্তাহে যে সিরিয়াল তালিকার বেশ খানিকটা নীচে ছিল, এ সপ্তাহে তা নম্বর বাড়িয়ে এক ধাক্কায় উঠে এসেছে প্রথম দিকে। বড়সড় রদবদল ঘটে গিয়েছে টিআরপি তালিকায়। দীর্ঘদিন পর আবারও প্রথম স্থান দখল করেছে ‘পরিণীতা’।
টিআরপি (TRP) তালিকায় ব্যাপক অদলবদল
তবে পরিণীতা একা নয়, একই স্থানে রয়েছে ‘পরশুরাম’। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৬.৬। দ্বিতীয় স্থানে তালিকায় রয়েছে ” এবং ‘রাঙামতি তীরন্দাজ’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২। প্রথম পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে সাত সাতটি সিরিয়াল।

কে কত নম্বরে: তিন নম্বরে রয়েছে জি বাংলার জনপ্রিয় নতুন সিরিয়াল ‘তারে ধরি ধরি মনে করি’। ৬.০ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল। এরপরেই ৫.৯ নম্বর (TRP) নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জলসার ‘ও মোর দরদিয়া’।
নম্বর কমল মেগার: এপরেই পঞ্চম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে একসঙ্গে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আমাদের দাদামণি’। দুই মেগারই (TRP) প্রাপ্ত নম্বর ৫.৬।
আরও পড়ুন : চার বছরের মধ্যেই মেট্রোর ভোলবদল, খোলনলচে বদলে নতুন প্রযুক্তি স্টেশনগুলিতে
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম, পরিণীতা (৬.৬)
দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জী, রাঙামতি তীরন্দাজ (৬.২)
তৃতীয়- তারে ধরি ধরি মনে করি (৬.০)
চতুর্থ- ও মোর দরদিয়া (৫.৯)
পঞ্চম- জোয়ার ভাঁটা (৫.৮)
ষষ্ঠ- আমাদের দাদামণি, চিরদিনই তুমি যে আমার (৫.৬)
সপ্তম- বেশ করেছি প্রেম করেছি (৫.৩)
অষ্টম- চিরসখা, লক্ষ্মী ঝাঁপি (৫.১)
নবম- কুসুম (৫.০)
দশম- কম্পাস (৪.৪)
আরও পড়ুন : ‘নেশার ঘোরে আধঘন্টা ধরে…’ সায়কের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ স্যান্ডির!
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।
















