পরীক্ষা শুরুর আগেই একগুচ্ছ নয়া নিয়ম, নির্দেশিকা জারি করল সিবিএসই বোর্ড

Published on:

Published on:

CBSE surprise for 12th board students is introducing new rules
Follow

বাংলাহান্ট ডেস্ক : চলছে পরীক্ষার সপ্তাহ। শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক। সেই সঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা থাকছে সামনেই। পরীক্ষা শুরুর আগে ছাত্রছাত্রীদের সতর্ক করে একাধিক নিয়ম প্রকাশ্যে এনেছে সিবিএসই। কী কী নির্দেশ মেনে চলতে হবে পরীক্ষার্থীদের, স্পষ্ট করল বোর্ড।

শুরু হতে চলেছে সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষা

দশম শ্রেণির ক্ষেত্রে দুবার পরীক্ষা দেওয়ার নিয়ম চালু করতে চলেছে সিবিএসই। চলতি বছর থেকেই চালু হয়ে যাবে এই নিয়ম। ১৫ মে থেকে দশম শ্রেণির দ্বিতীয় পর্ব শুরু হবে। জানা যাচ্ছে প্রথম পর্বের পরীক্ষাটি সবার জন্য দেওয়া বাধ্যতামূলক। দ্বিতীয় পর্বের পরীক্ষাটি হচ্ছে ‘ইমপ্রুভমেন্ট এক্সাম’ হিসেবে। এই পরীক্ষায় ভালো ফল করলে সার্বিক ভালো ফল হবে। তবে প্রথম পর্বে যেকোনো তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।

CBSE board started new rules

প্রশ্নের ক্ষেত্রেও বদল: দশম শ্রেণির বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের প্রশ্ন গুলি (CBSE) একাধিক বিভাগের অধীনে সাজানো থাকবে। বিজ্ঞানের বিষয়ে প্রথমে জীববিজ্ঞান, তারপর রসায়ন এবং তারপর পদার্থবিদ্যা থাকবে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে প্রথমে ইতিহাস, দ্বিতীয় বিভাগে ভূগোল, তৃতীয় বিভাগে রাষ্ট্রবিজ্ঞান আর চতুর্থ বিভাগে অর্থনীতির প্রশ্ন থাকবে। প্রশ্নের ক্রম অনুযায়ী পরীক্ষার্থীদের উত্তর দিতে হভে।

আরও পড়ুন : ‘ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত’, প্রেমদিবসের আগেই ‘স্বপ্নের পুরুষ’কে প্রকাশ্যে আনলেন সৌমিতৃষা

থাকছে ডিজিটাল মার্কিং ব্যবস্থা: চলতি বছর থেকেই অন স্ক্রিন মার্কিং এর ব্যবস্থা থাকছে। অনলাইন পোর্টাল মারফত খাতা দেখা এবং নম্বর মেলানোর কাজ করতে পারবেন শিক্ষকরা।

আরও পড়ুন : বারাসত বিধানসভায় মুখ বদল? চিরঞ্জিতের বদলে প্রার্থী কাকলি-পুত্র? তুঙ্গে জল্পনা

এ বছর থেকেই খাতা দেখা এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড। পরীক্ষা শেষের ৮ থেকে ১০ দিনের মধ্যে সমস্ত নম্বর নির্দিষ্ট পোর্টাল মারফত পাঠাতে হবে।